শিরোনাম :
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ

শুধু ফুলেই নয়, সবজি আর ফলের গাছেও যে অপার সৌন্দর্য রয়েছে

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

শুধু ফুলেই নয়, সবজি আর ফলের গাছেও যে অপার সৌন্দর্য রয়েছে -তা প্রমাণ করলেন যশোর বিএডিসি অধিদপ্তরের কর্মকর্তারা।

চাঁচড়া চেকপোস্ট সংলগ্ন বিএডিসি দপ্তরের চারপাশে বাহারি সবজি এবং ফলের গাছে সাজিয়েছেন তারা। বিএডিসি ভবনে ঢুকলেই চোখে পড়ে হরেক রকমের সবজি ও ফলের গাছ। সৌন্দর্য বর্ধনে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর থেকে শুরু করে বসতবাড়ির সামনে সাধারণত নানা ফুলের গাছ দেখতে পাওয়া যায়। মানুষ ফুল ভালোবাসে। সে কারণে মৌসুমভিত্তিক ফুল গাছ লাগায়। কিন্তু শহরতলির চাঁচড়া চেকপোস্ট মোড় ঘুরে অবস্থিত বিএডিসির দপ্তরটির চিত্র দেখা গেছে একেবারেই আলাদা। চারপাশে চোখে পড়ছে ফুলকপি, বাঁধাকপি, ধনিয়া পাতা, লাউ, শিম, পেঁয়াজের কালি, ব্রুকলি, আলু – কী নেই সেখানে! সবজি আর ফলের গাছে ভরপুর এক বাগিচা। যে কারোরই চোখ জুড়াবে, তৃপ্ত‌ হবে হৃদয়।

কথা হয় বিআরডিসি সেচচ প্রকল্পের পরিচালক প্রকৌশলী মাহবুব আলমের সাথে। তিনি বলেন, কে বলেছে শুধু ফুলেই সৌন্দর্য বৃদ্ধি হয়। বিভিন্ন ধরনের সবজিতেও রয়েছে দারুণ সৌন্দর্য।

তিনি বলেন, বিএডিসি একটি সরকারি প্রতিষ্ঠান। আমাদের কাজই হচ্ছে কৃষি এবং কৃষকদের নিয়ে। আমরা কৃষকদের সচেতন করার কাজ করি। সে কারণে বিভিন্ন ধরনের শাক-সবজি, ফল ইত্যাদি মাথায় ঘুরপাক খায়। সে কারণে আমাদের অফিসের চতুর্দিকে সবজি এবং ফল লাগানো হয়েছে। সম্পূর্ণ বিষমুক্ত সবজি। এই সবজি আমরা খেতে পারছি। আমাদের প্রকৌশলীদের হাতে- কলমে প্রশিক্ষণ দিচ্ছি। তারা এখান থেকে শিক্ষা নিয়ে মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের মাঝে সচেতন করছে, শিক্ষা দিচ্ছে।

মাহবুব আলম বলেন, কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কীভাবে উৎপাদন বাড়ানো যায় এবং পানি সাশ্রয়ী পদ্ধতিতে কাজ করা যায়- আমরা সেই বিষয়টিকে প্রাধান্য দিচ্ছি।

ইরিগেশন সিস্টেমের প্রয়োজনীয়তা, পলি হাউস নির্মাণের ডিজাইন ও এস্টিমেট, সৌরচালিত স্থাপনা সংরক্ষণ, রেইন ওয়াটার হারভেস্টিং, হোলি হাউসে ফসল ব্যবস্থাপনা, প্রকল্প প্রস্তুতি ও বাস্তবায়ন, রিমোট সেটিং প্রযুক্তি, ইন-ওয়াটার ম্যানেজমেন্ট এবং আধুনিক কৃষি শিক্ষাব্যবস্থা নিয়েই আমাদের কাজ, বলেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD