শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রেনে আন্তঃদেশীয় বসন্ত উৎসব

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

১৪ জানুয়ারি ছিল চীনা রেলপথের বসন্ত উৎসব পরিবহনের প্রথম দিন। ডি ৮৭ ট্রেন এদিন সকালে খুনমিং থেকে যাত্রা করে। এ ট্রেনে একটি আন্তঃদেশীয় বসন্ত উৎসবের অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচারিত হয়।

চীন ও লাওসের বিখ্যাত ও জনপ্রিয় কন্ঠশিল্পী এ ট্রেনে এবারের অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনা করেছেন। ইউননান প্রদেশের শিশুয়াংবান্নার ঐতিহ্যবাহী নাচ ও গান এবং লাওসের ঐতিহ্যগত নাচ যাত্রীদেরকে আকর্ষণ করেছে। যাত্রীরা পরিবেশনআ উপভোগের পাশাপাশি নিজেরা গল্প বিনিময় করেন।

যাত্রীরা বলেন, এবারের অনুষ্ঠানে ইউননানের পু-এর চা ও কফি পান করেছেন। ট্রেনে চীনা ঐতিহ্যবাহী কাগজ-কাটা নকশা দিয়ে সাজানো হয়। তাঁরা বসন্ত উৎসবের স্বাদ উপভোগ করেছেন।

এবারের ট্রেনে বসন্ত উৎসব অনুষ্ঠান হলো ২০২৫ সালে ‘একই নদীর ও একই পরিবার’ শীর্ষক বসন্ত উৎসবের সাংস্কৃতিক কার্যক্রমের প্রথম অনুষ্ঠান। এটি হলো ‘বসন্ত উৎসব: চীনাদের ঐতিহ্যগত নববর্ষ উদযাপনের সামাজিক অনুশীলন’ ইউনেস্কের মানবজাতির অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের নাম তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর প্রথম আন্তঃদেশীয় বসন্ত উৎসব সম্পর্কিত সাংস্কৃতিক কার্যক্রম।

উল্লেখ্য চীনা কমিউনিস্ট পার্টির ইউননান প্রদেশের প্রচার বিভাগ ও লাও পিপলস রেভোলিউশনারি পার্টির কেন্দ্রীয় প্রচার বিভাগের উদ্যোগে ইউননান বেতার ও টেলিভিশন কেন্দ্র, ইউননান ডেইলি পত্রিকা গোষ্ঠী, ইউননান প্রদেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া আন্তর্জাতিক প্রচার কেন্দ্র এবং চীনা রেলপথের খুনমিং ব্যুরো যৌথভাবে এবারের অনুষ্ঠান আয়োজন করে।

 

জানা গেছে, ১৪ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বসন্ত উত্সব সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম লাওসে আয়োজিত হয়। এর মধ্যে ‘একই পরিবার’ নামের মেলাঁয় চীনের বিভিন্ন অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার প্রদর্শনী হয়। এটি লাও নাগরিকদেরকে চীনা বসন্ত উত্সবের সংস্কৃতি উপভোগের অভিজ্ঞতা প্রদান করে। এ ছাড়াও এ সময় চীন-লাওস সাংস্কৃতিক গণমাধ্যম সংলাপ আয়োজিত হবে।
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD