শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

গৌরীপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিয়নভিত্তিক বিগ্রেড কমিটি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বাল্যবিয়ে প্রতিরোধের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে শিক্ষার্থীদের নিয়ে বিগ্রেড কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন) এ উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ১০ সদস্য বিশিষ্ট বিগ্রেড কমিটি গঠনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন ইউএনও ফারহানা করিম।

শালিহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ওইদিন সকাল ১০ টায় এ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, শালিহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ, চান্দের সাটিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র ভৌমিক, এ মোতালেব বেগ দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাকসহ স্কুলের সহকারি শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

মতবিনিময় সভায় ইউএনও ফারহানা করিম বলেন, এ বিগ্রেড কমিটির কাজ হলো যেখানে বাল্যবিয়ের খবর পাবে তাৎক্ষণিক তা প্রশাসন অথবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান জানাবে। বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের সাথে কমিটির সদস্যদের সহায়ক ভ‚মিকা পালন করতে হবে। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে ২নং গৌরীপুর ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি বিগ্রেড কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে এ উপজেলার সকল ইউনিয়নে উক্ত কমিটি গঠন করা হবে। এসআর//

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD