শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

জামালপুরে সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়েরব উদ্যোগে তারুণ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”এই শ্লোগানকে সামনে রেখে,জুলাই – আগষ্ট ছাত্র -জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণে জামালপুরে সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে শুভ উদ্বোধনীর মধ্যে দিয়ে শুরু হয় এবং ২৩ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ৩দিন ব্যাপী এ তারুণ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় সময় স্থানীয় উক্ত বিদ্যালয়ের নিজ প্রাঙ্গণে এ তারুণ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি মাইন উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ আকন্দের সার্বিক তত্ত্বাবধানে তারুণ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন – সমাপ্তি ঘোষণা করেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম।

বিশেষ অতিথি জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ইফতেখার ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম,বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি,বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

এসময় সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সদস্য মোঃ মাজহারুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক মোঃ ফরহাদুল আলম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক, উক্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩দিন ব্যাপী এ তারুণ্য মেলা উপলক্ষে উক্ত বিদ্যালয়ের প্রাঙ্গনে ইস্টল দেন এবং সেখানে বিভিন্ন ধরনের বাহারী পিঠা, কারুকাজের হস্তশিল্প প্রদর্শনী করেন ও ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন ইস্টল পরিদর্শন করেন, পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন এবং সম্মাননা ক্রেজ প্রদান করেন উক্ত বিদ্যালয়ের কতৃপক্ষ। আলোচনা শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD