শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জিয়াউর রহমান ছিলেন ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ এবং দেশ প্রেমিক

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ এবং দেশ প্রেমিক। তার কর্মস্পৃহা এবং নেতৃত্বের কারনে বিএনপি আজ বাংলাদেশে জনগণের দলে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকাকালীন তিনি গঠন করেছিলেন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। তিনিই একমাত্র সৈনিক যিনি জীবিত অবস্থায় সর্বোচ্চ সামরিক খেতাব অর্জন করেছিলেন। গতকাল বিকেলে যশোর জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ( বীরউত্তম) ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি যশোর জেলা শাখার আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম।

প্রধান অতিথি তার বক্তৃতায় আরো বলেন , শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়েছে। জিয়াউর রহমানকে শেখ হাসিনা অখ্যাত মেজর হিসেবে যে মন্তব্য করেছেন বাংলাদেশের জনগন তা কোন অবস্থায় মেনে নিতে পারেনি। আর মেনে নিতে পারেনি বলেই ১৯৯১ সালে জনগণ ব্যালটের মাধ্যমেই তার প্রমাণ দিয়েছে। জিয়াউর রহমান সেদিন হঠাৎ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বিষয়টি এমন নয় মন্তব্য করে তিনি বলেন, তিনি পাকিস্তানের ও সর্বোচ্চ সামরিক খেতাব অর্জন করেছিলেন। সশস্ত্র বাহিনীতে তিনি বরাবরই একজন সাহসী যোদ্ধা এবং বীরপুরুষ হিসেবে অভিহিত ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা অমিত বলেন, ২৫ মার্চের কালরাত্রীর পর রাজনৈতিক নেতৃত্ব যখন কার্যতঃ আত্মসমর্পণ করেছিলেন তখন
দিকভ্রান্ত জাতিকে সঠিক পথের দিশা দিয়েছিলেন জিয়াউর রহমানের স্বাধীনতার একটি ঘোষণা “আমি মেজর জিয়া বলছি “।এই কারণেই দীর্ঘ ১৬ বছর পর আবারো পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।

দেশের চলমান সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, সংস্কার কিভাবে করতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই একমাত্র ব্যক্তি যিনি তার কর্মস্পৃহার মাধ্যমে তার প্রমাণ রেখে গেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংস্কারের কথা অনেক আগে থেকেই উল্লেখ করেছে । খাল খননের মাধ্যমে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও করেছিলেন জিয়াউর রহমান।
সভায় নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন,জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, এডভোকেট জাফর সাদিক , সাবেক পৌর চেয়ারম্যান এডভোকেট ইসাহক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম, নগর বিএনপি’র সভাপতি মুল্লুক চান, কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল আনজারুল হক খোকন প্রমুখ।
সভা পরিচালনা করেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।
এদিকে সকালে জেলা বিএনপির কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD