শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের উন্নয়ন প্রশংসনীয়:গ্রেনাডার প্রধানমন্ত্রী ডিকন মিচেল

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

২০২৫ সালে চীনে সফর করা প্রথম বিদেশি নেতা হিসেবে সম্প্রতি গ্রেনাডার প্রধানমন্ত্রী ডিকন মিচেল চায়না মিডিয়া গ্রুপ-সিএমজিকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের উন্নয়ন প্রশংসনীয়, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, চীন এবং বিশ্বের জন্য বিরাট অবদান রাখছেন।

২০ জানুয়ারি হল চীন ও গ্রেনাডার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের ২০তম বার্ষিকী। তাঁর এই সফর বিশেষভাবে এই উপলক্ষ্যে হয়েছে। গত ১৩ জানুয়ারি, গ্রেনাডা সরকার এবং চীন সরকার ১৩টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে, তা গত বিশ বছরে দু’দেশের বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের প্রতিফলন। তাঁর দেশ চীনের রাজনীতি ও কূটনৈতিক সম্পর্ক থেকে অনেক লাভবান হয়েছে। তাই তিনি মনে করেন তাঁর এবারের চীন সফর খুব তাৎপর্যপূর্ণ।

১১ জানুয়ারি চীনে পৌঁছার পর, মিচেল নতুন জ্বালানি গাড়ি প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি মনে করেন, এ ক্ষেত্রে চীনের বিরাট অগ্রগতি অর্জিত হয়েছে। চীন নিঃসন্দেহে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী দেশ। গ্রেনাডা একটি ছোট দ্বীপ দেশ এবং উন্নয়নশীল দেশ, তার যানবাহনের বৈদ্যুতিকায়ন বাস্তবায়ন করা উচিৎ। এবার চীন সফরে তিনি যা দেখেছেন, তা অবাক করার মতো।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাতের বিষয় নিয়ে তিনি বলেন, ২০ বছর, দুই দেশ পরস্পরকে প্রমাণ করেছে, পারস্পরিক সম্মান, আস্থা এবং সহযোগিতায় দৃঢ়তা দেখিয়েছে। তাই তিনি মনে করেন, রাজনৈতিক ক্ষেত্রে, দু’দেশের উচিত সরকার, পার্লামেন্ট এবং রাজনৈতিক দলের বিনিময় জোরদার করা, উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের কল্যাণ বাড়াতে শান্তিপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সংলাপের মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা। তিনি আশা করেন, আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে গ্লোবাল সাউথ দেশগুলো চীনের উত্থাপিত বিশ্ব উন্নয়ন উদ্যোগ, নিরাপত্তা উদ্যোগ এবং সভ্যতা উদ্যোগ সমর্থন করবে।

এছাড়া ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ (বিআরআই) সম্বন্ধে প্রধানমন্ত্রী মিচেল বলেন, বিআরআই’র মাধ্যমে, তার দেশের বিমানন্দর নির্মাণের ৪০ বছর পর পুনরায় নির্মিত হতে পেরেছে। তা দেশের পর্যটন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাক্ষাৎকারে মিচেল আরো বলেন, তাঁর দেশ বরাবরই এক চীন নীতি মেনে চলে, চীনের ‘এক দেশ দুই ব্যবস্থা’ নীতিও কার্যকর।

সূত্র:শুয়েই-হাশিম- জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD