শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়াং ই’র সঙ্গে জাপানের প্রতিনিধিদল ও ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই গত (মঙ্গলবার) বেইজিংয়ে জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব মরিয়ামা হিরোশি এবং কোমেইতো পার্টির মহাসচিব মিনোরু নিশিদা নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং ভিয়েতনামের নির্বাহী উপ-পররাষ্ট্রমন্ত্রী নগুয়েন মিন নগুয়েনের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন।

জাপানের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় ওয়াং ই বলেন, গত নভেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সাক্ষাত্ করেন। দু’নেতা চীন-জাপান কৌশলগত পারস্পরিক উপকারী সম্পর্ককে ব্যাপকভাবে এগিয়ে নেওয়া এবং নতুন যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চীন-জাপান সম্পর্ক গঠনের জন্য নিজেদের নিবেদিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেন। বর্তমানে চীন-জাপান সম্পর্ক উন্নতি ও উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগের মুখোমুখি। আশা করা হচ্ছে যে, উভয়পক্ষই ক্ষমতাসীন দলের বিনিময় ব্যবস্থার প্ল্যাটফর্মের সদ্ব্যবহার করবে এবং চীন-জাপান সম্পর্কের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে।

জাপানের প্রতিনিধি দল বলেছে, জাপান দুই দেশের নেতাদের মধ্যে সম্পাদিত ঐকমত্য বাস্তবায়ন, ক্ষমতাসীন দলের মধ্যে সংলাপ জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতার সুনির্দিষ্ট ফলাফল প্রচারের জন্য চীনা পক্ষের সাথে কাজ করতে ইচ্ছুক।
ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় ওয়াং ই বলেন, এ বছর চীন ও ভিয়েতনামের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং সাংস্কৃতিক বিনিময়ের বছর। চীন ভিয়েতনামের সাথে উচ্চ-স্তরের বিনিময় জোরদার করতে, কৌশলগত পারস্পরিক আস্থা গভীর করতে এবং অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনকে একটি নতুন স্তরে নিয়ে যেতে ইচ্ছুক।
নগুয়েন মিন নগুয়েন বলেন, ভিয়েতনাম সবসময় চীনের সাথে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার এবং কৌশলগত পছন্দ হিসেবে বিবেচনা করে আসছে এবং অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনে আরও বাস্তব অগ্রগতি অর্জনের জন্য চীনের সাথে কাজ করতে ইচ্ছুক। উল্লেখ্য, চীন ও ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে প্রথম কৌশলগত পরামর্শে যোগ দেয়ার জন্য চীন সফরে আসেন ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: রুবি-হাশিম-সুবর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD