শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

ক্ষমতায় গেলে জামায়াত দেশ পরিচালনায় সক্ষম :জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল সংগঠনের দায়িত্বশীলদের আগামী নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে জামায়াত দেশ পরিচালনায় সক্ষম রাজনৈতিক শক্তি। বিগত সময়ে আমাদের দুজন মন্ত্রী কৃষি, শিল্প এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালনা করে দেখিয়ে গেছেন জামায়াত সম্পূর্ণ দুর্নীতিমুক্ত থেকে মন্ত্রণালয় চালিয়েছেন। আমাদের নেতা-কর্মীরা যেমন সৎ এবং দেশপ্রেমিক তেমনি দক্ষ। আমাদের রাজনৈতিক কর্মসূচিই হচ্ছে সততা এবং স্বচ্ছতার প্রশিক্ষণ।

১০ জানুয়ারি শুক্রবার সকালে শহরের আরবপুর মোড়ের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার পেশাজীবী থানার দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা আমীর।
যশোর জেলার পেশাজীবি থানা আমীর খন্দকার রশীদুজ্জামান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেশাজীবি থানা সেক্রেটারি জিএম আবু ফয়সাল, অফিস সেক্রেটারি গাউসুল আযম, তারবিয়াত সেক্রেটার রেজাউল করিম, সমাজকল্যাণ সম্পাদক, সেক্রেটার রেজওয়ান হোসেন, শামসুল ইসলামসহ নেতৃবৃন্দ।
জেলা আমীর তার বক্তব্যে আরও বলেন, দেশের মানুষ মুখিয়ে আছে আগামী নির্বাচনে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। অন্তবর্তিকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষনা করবে। জামায়াতে ইসলামী ৩০০ আসনে সেই নির্বাচনে অংশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। এজন্য সকল স্তরের দায়িত্বশীলদেরকে নতুন বছরে এখন থেকেই সার্বিক প্রস্তুতি এবং প্রচারণায় ভূমিকা রাখার আহবান জানান অধ্যাপক গোলাম রসুল।
অনুষ্ঠানে পেশাজীবী থানার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, বায়তুলমাল সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD