শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

গাজীপুরে নাগরিক ঐক্যের ব্যানারে আওয়ামী লীগ 

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
গাজীপুরে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীরা নাগরিক ঐক্যের ব্যানারে দলীয় কার্যক্রম চালাচ্ছেন – এমন অভিযোগ করলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার ৭ জানুয়ারি সকালে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরে  এক সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এমন তথ্য জানান।
গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে  ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী ,মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক মুসল্লী , সাধারণ সম্পাদক বদিউল আলম বাদল , সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এমারত
 মুসল্লী প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপি সভাপতি আবু তাহের মুসল্লী জানান, গাজীপুর সদরে আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীরা
বর্তমানে নাগরিক ঐক্যের পক্ষে কাজ করছে। তারা বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে  ষড়যন্ত্র করছে। নিজেরাই নাগরিক ঐক্যের অফিস ভাঙচুর করে বিএনপির নেতা কর্মীদের উপর দোষ চাপাচ্ছে। বিএনপি’র নেতা কর্মীদের বিরুদ্ধে পত্র-পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলন শেষে বিএনপির নেতা কর্মীরা মির্জাপুর বাজারে মিছিল বের করে ও  উস্কানিমূলক নানা স্লোগান দেয় ।
এদিকে, নাগরিক ঐক্যের গাজীপুর সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ আব্দুল গনি, আব্দুল বাতেন, আবুল কাশেম ও ইউসুফ মিয়ার উপর  হামলার ও অফিস ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতৃবৃন্দকে দায়ী করেন তারা।
গত সোমবার বিকেলে পৃথক ওই ঘটনা ঘটে বলে নাগরিক ঐক্য নেতা আবদুল গনি এ  প্রতিনিধিকে জানান।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD