শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

যশোরে আজহারীর মাহফিলে হারিয়ে যাওয়া স্বর্ণলংকার মোবাইলের জন্য জিডির হিড়িক

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

যশোরে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যেয়ে অসংখ্যা মানুষের মোবাইল ফোন ও স্বর্ণলংকার খোয়া গেছে। ঘটনার পর থেকে যশোর কোতয়ালী মডেল থানায় ভুক্তভোগীরা জিডি করতে রীতিমতো লাইন ধরেছেন।গতকাল শুক্রবার থেকে আজ শনিবার সন্ধা ৬ পযন্ত পাচ শতাধীক জিডি হয়েছে।

গতকাল শুক্রবার রাতে যশোর শহরতলী পুলেটহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পিছনের মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আদ্-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিনদিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন ছিলো শুক্রবার। এদিন রাতে বক্তব্য রাখেন আন্তজার্তিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজাহারী। তার আসার খবরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে মাহফিলে। শুক্রবার সকালে থেকেই শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয়। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক, মহাসড়কেও শিশু, নারী, পুরুষের ঢল নামে। সড়কে যানজট দেখা দেয়। এজন্য অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায়। এদিন সন্ধ্যায় আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও বক্তব্য রাখেন।

রাত সাড়ে ১১টার পর মাহফিল শেষ হলে মোবাইল, স্বর্ণলংকারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার খবর চাউর হতে থাকে। হারিয়ে যাওয়া জিনিসপত্র ফেরত পাওয়ার আশায় ক্ষতিগ্রস্তরা স্মরণাপন্ন হন থানায়।

যশোর কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার শারমিন আক্তার জানিয়েছেন, শুক্রবার গভীর রাত থেকে শনিবার সন্ধ্যা ৬ পর্যন্ত স্বর্ণলংকার ও মোবাইল খোয়া যাওয়ার ঘটনার পাচ শতাধীক জিডি হয়েছে।
তিনি বলেন, ‘শুক্রবার রাত থেকে অসংখ্যা মানুষ মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির ঘটনায় জিডি করতে আসে। তাৎক্ষণিক যারা মোবাইলের ডকুমেন্ট দেখাতে পেরেছে তারা জিডি করতে পেরেছে। আর আজ শনিবার সকাল থেকে রীতিমতো ভিড় লেগেছে। কয়েক হাজার জিডির সংখ্যা বাড়বে বলে তিনি ধারণা করছেন।’
০৪.০১.২৫

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD