শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয়তাবাদী কৃষক দলের যশোরের বঘারপাড়ায় পৃথক ব্যাতিক্রমধর্মী সমাবেশ

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে যশোরের বাঘারপাড়ার দুইটি ইউনিয়নে ব্যতিক্রমধর্মী দুইটি স্থানে কৃষক সমাবেশ করা হয়েছে। শনিবার বিকেলে বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন ও বন্দবিলা ইউনিয়নে এই সমাবেশদুটি করা হয়। সমাবেশদুটিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিশেবে এই সমাবেশদুটি করা হয়েছে। বিকেল তিনটায় জহুরপুর ইউনিয়নের খুদড়া কুচাগাড়ে ছোটমাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জহুরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোল্যা মোঃ রেজাউল ইসলাম। এরপর বিকেল চারটায় বন্দবিলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ হারুন অর রশিদ সভাপতিত্ব করেন বন্দবিলা ইউনিয়নের চন্ডিপুর শান্তিরমোড় মাঠে।
কোনরকম মঞ্চ চেয়ার-টেবিল ছাড়াই ফাঁকা ফসলের মাঠে কৃষক কিষানীরা উপস্থিত ছিলেন। কৃষকরা স্বতস্ফুতভাবে সমাবেশ দুটিতে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেন, বিগত ১৬ বছরে দেশের কৃষক সমাজ বঞ্চিত হয়েছেন। সার, কীটনাশকের মূল্য আকাশছোঁয়া ছিল। অনেক কৃষিপণ্য আমদানি করতে হয়েছে। আগামিতে বিএনপি সরকার গঠন করলে সবুজ বিপ্লবের জন্য খাল সংস্কার ও নতুন করে খাল কাটা হবে। বীজ সংকট নিরসনে উন্নতমানের হিমাগার তৈরি করা হবে। কৃষকদের ফ্যামিলি কার্ড করা হবে। কৃষির উন্নয়নে উন্নতমানের বীজের সরবরাহ, সার, কীটনাশকের দাম ক্রয়সীমার মধ্যে রাখা হবে।

উভয় সমাবেশে অন্যদের মধ্যে বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমান, জেলা কৃষক দলের সভাপতি উপাধ্যক্ষ মকবুল হোসেন, কৃষকদল নেতা রবিউল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD