শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

চীনে বিজয় দিবস উদযাপন

মো.সাইদুল ইসলাম,চীন প্রতিনিধি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

বিএনপি বৃহত্তর চীন শাখার উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ছিল দিনব্যাপী আলোচনা সভা, খেলাধুলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন।

১৬ই ডিসেম্বর (সোমবার) চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহরের ভিয়েনা হোটেল এর হল রুমে দিনব্যাপী উদযাপন করা হয় বিজয় দিবসের অনুষ্ঠানটি।

কোরআন তেলাওয়াত ও সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মোঃ নাদিম আহমেদ এর সঞ্চালনায় বিজয় দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি নেতা মাসুদ আহমেদ।

এসময় বক্তব্য রাখেন, জাহিদুল ইসলাম জাহিদ, হোসাইন মোহাম্মদ সাখাওয়াত, মাসুদ আহমেদ, শেখ মাহবুবুর রশীদ, মোঃ রুহুল আমিন, মোঃ সাখাওয়াত হোসেন কানন, মোঃ ওয়ালী উল্লাহ, মোহাম্মদ হাসেম সহ আরো অনেক নেতৃবৃন্দ।

শতাধিক চীন প্রবাসী বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে দিনব্যাপী আয়োজনে ব্যাডমিন্টন, বিলিয়ার্ড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এছাড়াও র‍্যাফেল ড্র, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সবশেষে জমকালো বিজয় দিবস ডিনার পার্টির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD