‘চীনের আমদানি ও রপ্তানি টানা ৮ মাস অব্যাহত উন্নত হচ্ছে। আগামী বছর সুষ্ঠু প্রবণতা বজায় থাকবে বলে অনুমান করা হচ্ছে।’ গত (মঙ্গলবার) চীনের বিদেশি বাণিজ্যের সবচেয়ে নতুন তথ্য প্রকাশের পর, একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ ধরনের মন্তব্য করেছে। সংশ্লিষ্ট তথ্য অনুসারে, বছরের প্রথম ১১ মাসে, চীনের পণ্য বাণিজ্যিক আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ৩৯.৭৯ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪.৯ শতাংশ বেড়েছে। এ অবস্থায় চীন বিশ্বের অর্থনীতি উন্নয়নের সবচেয়ে বড় চালিকাশক্তি হিসেবে অব্যাহত ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছে সিএমজি সম্পাদকীয়।
বিশ্বের বর্তমান বাস্তবতায় এ সুফল অর্জন করা সহজ নয়। বিশ্বব্যাপী ভূরাজনৈতিক সংকট ও বাণিজ্য সুরক্ষাবাদের পরিপ্রেক্ষিতে চীনের এই অর্জন উল্লেখযোগ্য। চীনের বিদেশি বাণিজ্যের দৃড়তা ও দক্ষতা প্রমাণ করেছে যে, ‘চলতি বছরের অর্থনীতি উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে চীনের পূর্ণ আস্থা রয়েছে এবং বিশ্বের অর্থনীতি উন্নয়নের সবচেয়ে বড় চালিকাশক্তি হিসেবে চীন অব্যাহত ভূমিকা রাখবে।’
চীন শুধু বিশ্বকে সাশ্রয়ী ও উচ্চ গুণগতমানের পণ্য সরবরাহ করেনি, বরং আমদানি সম্প্রসারণ করার মাধ্যমে, বিশ্বের জন্য বড় বাজার ও নতুন সুযোগ তুলে ধরেছে। গত ১১ মাসে, জ্বালানি পণ্য ও খনি-বিষয়ক পণ্য খাতে চীনের আমদানির পরিমাণ পৃথকভাবে ৬.৩ শতাংশ ও ৪.৩ শতাংশ বেড়েছে। যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্যের আমদানির পরিমাণও ৭.৫ শতাংশ বেড়েছে।
এ ছাড়া, চীন সরকার নানা পক্ষের সঙ্গে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে, একযোগে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বিষয়ক দেশসহ নানা বাজার সম্প্রসারণ করছে এবং উচ্চ মানের পণ্য আমদানি করছে। গত ১১ মাসে, চীন এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা-বিষয়ক দেশগুলোর সাথে আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ছিল ১৮.৭৪ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ৬ শতাংশ বেড়েছে। চীন অব্যাহতভাবে বিদেশি বাণিজ্যিক ‘বন্ধুবলয়’ সম্প্রসারণ করছে। যাতে করে চীনের ভোক্তারা আরও বেশি বাছাই করতে পারেন, এবং বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠান সুযোগ পায়।
বাস্তবতা প্রমাণ করেছে যে, চীনের উন্নয়ন হচ্ছে উন্মুক্ত ও সহনশীল। উন্মুক্ত বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা নির্মাণে চীন কাজ করছে।ভবিষ্যতে চীন অব্যাহতভাবে উন্মুক্তকরণ সম্প্রসারণ করবে, আন্তর্জাতিক উচ্চ মানের অর্থ-বাণিজ্যের নিয়ম অনুসরণ করবে, সবচেয়ে ভালো মানের ব্যবসার পরিবেশ সৃষ্টি করবে, বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে আরও বেশি নতুন সুযোগ দেবে এবং আরও উন্নয়নের সুযোগ ভাগাভাগি করবে।
সূত্র: আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।