সমসাময়িক ঘটনা প্রভাহের উপর জামালপুরের সাংবাদিকদের সাথে গণতন্ত্রমঞ্চের শীর্ষনেতা ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও অন্যান্য নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ ডিসেম্বর বিকালে স্থানীয় শহরের সকাল বাজারস্থ ভাসানী অনুসারী পরিষদের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার আহবায়ক হাসানুজ্জামান তালুকদার বাদলের সভাপতিত্বে ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট তাজউদ্দিন সবুজের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চের শীর্ষনেতা ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমীর উদ্দিন প্রমুখ।
এসময় জেএসডি ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।