বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর
শহর শাখার অন্তর্গত ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।৯ ডিসেম্বর সোমবার বিকালে স্থানীয় ভোকেশনাল মোড়ে এই কর্মী সভার আয়োজন করেন।
৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিনের সঞ্চালনায কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
কর্মী সভার উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী, প্রধান বক্তার বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রুমেল, শহর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মাইম উদ্দিন বাবুল,জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক নওশের আলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক,শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিক্কা,সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মুক্তা,জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসাদুল্লাহ আল মনসুর প্রমুখ।এসময় জেলা, শহর, ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের সকাল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।