শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং

দোহা ফোরামে অংশগ্রহণ করছেন হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান চলমান দোহা ফোরামে অংশগ্রহণ করছেন। তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অণুবিভাগের মহাপরিচালক মো: শফিকুর রহমান।

কাতার সরকারের আয়োজনে 22 তম দোহা ফোরাম আজ শনিবার শুরু হয়েছে। এবারের থেমে হলো; “The Innovation Imperative: Doplomacy, Dialogue, Diversity” শিরোনামে দুই দিনব্যাপী এ ফোরাম শেষ হবে আগামীকাল ০৭ ডিসেম্বর। প্রায় শতাধিক দেশ থেকে সহস্রাধিক প্রতিনিধি দলের অংশগ্রহণে এ ফোরাম এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের মহামহিম আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং এতে উদ্বোধনী ভাষণ দেন কাতারের প্রধান মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় কাতারের দোহায় বাংলাদেশ- কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রবাসী বাংলাদেশি আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

এসময় তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ড. ইউনুস এর অধীনে অন্তর্বর্তী সরকার গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কে তিনি প্রবাসীদের অবহিত করেন।
প্রবাসীদেরকে দেশের সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ করে বর্তমানে আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ধরনের ভূমিকা রাখছে।কাতারের বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় কাতার প্রবাসী ব্যাডমিন্টন সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

এদিকে হাই রিপ্রেজেন্টেটিভ কর্তৃক আজ এবং আগামী কাল দোহা ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে প্যানেল স্পিকার হিসেবে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আন্তর্জাতিক সহায়তা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সহ কয়েকজন গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের সাথে বৈঠকে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD