শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

আজ ব্রাজিলের সামনে সার্বিয়া জয়ের পরীক্ষা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ জুন, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম, স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ প্রতিপক্ষ শক্তিশালী সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। যদিও ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা ছিল এক ম্যাচ হাতে রেখেই তাদের প্রিয় দল নিশ্চিত করবে দ্বিতীয় রাউন্ডের টিকিট; কিন্তু নেইমাররা ভক্তদের সে প্রত্যাশা পূরণ করতে পারেননি। শুরুতেই সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করায় পরের রাউন্ডে উঠতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সঙ্গত কারণেই আজ বুধবার (২৭ জুন) ব্রাজিলের সামনে সার্বিয়া জয়ের পরীক্ষাটাই দিতে হবে।

রোস্তভ এরেনায় প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে গিয়েও পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ব্রাজিল ২-০ গোলে জিতেছে ইনজুরি সময়ে গিয়ে। তবে এ ম্যাচে ব্রাজিল তাদের ছন্দময় ফুটবলের ঐতিহ্য ধরে রেখেই জয় ছিনিয়ে নিয়েছে।

বুধবার মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শেষ ম্যাচে ব্রাজিল ভালো খেলে জিতেছে; কিন্তু এই ভালোকে পুরো নম্বর দিতে চাচ্ছেন না অনেকে। তাদের প্রত্যাশা ব্রাজিলের কাছ থেকে আরো ভালো ফুটবল দেখা। যে কারণে, মাঠে তাদের আরো উন্নতি করতে হবে।

কোস্টারিকার বিরুদ্ধে নেইমারের পরিশ্রম ছিল চোখে পড়ার মতো। কখনো উপরে, কখনো মাঝে আবার কখনো অনেক নিচে নেমে এসে সতীর্থদের সহায়তা করেছেন। দারুণ এক গোলও করেছেন। গোলের উৎস যিনি ছিলেন, সেই ডগলাস কস্তাকে সার্বিয়ার বিরুদ্ধে সহযোগী হিসেবে পাচ্ছেন না নেইমার। ডাগআউট থেকে কোচ তিতে যেমন মিস করবেন কস্তাকে, মাঠ থেকে তেমন করবেন নেইমারও।

তবে ব্রাজিলের সমস্যা হলো বিশ্বকাপ শুরুর আগে থেকেই দলে যে ইনজুরি সমস্যা শুরু হয়েছে তা এখনো চলছে। অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজের বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়াটা তিতের কপালে দুশ্চিন্তার ভাঁজ মোটা করেছিল। নতুন করে তার দুশ্চিন্তা ডেকে এনেছে ডগলাস কস্তার ইনজুরি। আগের ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে বদলি হিসেবে নেমে তিতের মুখে হাসি ফোটানো কস্তা সার্বিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না। এমন কী বিশ্বকাপে আর ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামতে নাও দেখা যেতে পারে তাকে। ইনজুরিতে রয়েছেন ডিফেন্ডার দানিলোও।

পরের রাউন্ডে যেতে ব্রাজিলের চাই ড্র। জিতলে তো কথাই নেই। সার্বিয়ার মতো দলের বিরুদ্ধে এ সমীকরণটা স্বস্তিদায়কই কী হওয়ার কথা তিতের দলের? কিন্তু ইউরোপের মিডিওকার দলগুলো প্রতিপক্ষকে যেভাবে নাকানি-চুবানি খাইয়েছে, তাতে করে মাঠে ছোট আর দুর্বল বলতে কিছু নেই। তাই তো শেষ ম্যাচে প্রয়োজনীয় পয়েন্ট পেতে বাজিলকে ঘাম ঝরাতে হতে পারে বলেই মনে করছেন ফুটবলবোদ্ধারা।

জার্মানবাংলা২৪/স্পোর্টস ডেস্ক/এসআর

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD