শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

জমতে শুরু করেছে বরিশালের তরমুজের বাজার!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ মার্চ, ২০১৮

গত বছরের তুলনায় কিছুটা বিলম্বে হলেও বরিশালে জমে উঠতে শুরু করেছে তরমুজের বাজার। দিনে দিনে আড়তগুলোতে তরমুজের আমদানি বাড়ছে। আর প্রথম দিকের বাজার হওয়ায় চাষিরাও বেশ ভালো মূল্য পাচ্ছেন।

এদিকে সময় যতো যাবে হাটবাজারগুলোতে রসালো তরমুজের আমদানি ততো বাড়তে থাকলে বাজার দর পরে যাওয়ার শঙ্কাও রয়েছে চাষীদের। তবে ফলন ভালো হওয়ায় এই মুহূর্তে লোকসানের শঙ্কার কথা মাথায় আনছেন না চাষিরা।

ব্যবসায়ীদের তথ্যানুযায়ী, বরিশালের মেহেন্দীগঞ্জ, টুঙ্গিবাড়িয়া, বুখাইনগর, ভোলার চরফ্যাশন, চরকাজী, লালমোহন, পটুয়াখালীর গলাচিপা, রাঙাবালিসহ বিভিন্ন উপজেলায় ব্যাপক হারে তরমুজের চাষ হয়ে থাকে। যে তরমুজের কদর রয়েছে গোটা দেশজুড়ে। এরইমধ্যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানের তরমুজ বরিশাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেতেও শুরু করেছে।

বরিশাল নগরের পোর্টরোড এলাকার পাইকারি বাজার কেন্দ্রিক ফলের বিশাল বাজার। এর পাশাপাশি বর্তমান মৌসুমে নিষেধাজ্ঞার কারণে নদীতে ইলিশ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। আর তাই দখিনের জনপদের মাছের আড়ৎ কিংবা মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে তেমন একটা মাছের দেখা মিলছে না।

বিশেষ করে ইলিশ নির্ভর বরিশালের পোর্টরোডের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্রটি দিনের বেশিরভাগ সময়ই অনেকটা মাছবিহীন সময় কাটাচ্ছে। এই সুযোগে মৎস্য ব্যবসায়ীরাও তাদের আড়তগুলোতে তরমুজের ব্যবসা শুরু করে দিয়েছেন।

পোর্টরোড বাজার ঘুরে দেখা গেছে, এখানকার একমাত্র সচল ও বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্রটির বেশিরভাগ আড়ৎ মাছশূন্য অবস্থায় রয়েছে। পুরো বাজারজুড়েই অনেকটা নিরাবতা বিরাজ করছে। তবে এরইমধ্যে কিছু কিছু আড়তদারের আড়তে মাছের বদলে নৌকাসহ বিভিন্ন যানবাহনে করে গ্রামগঞ্জের তরমুজ আসতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে তরমুজ বাছাই, ওঠানো-নামানোর কাজে ব্যস্ত সময় শুরু করে দিয়েছেন শ্রমিকরা।

গত সপ্তাহখানেক ধরে বরিশালে তরমুজ আসতে শুরু করেছে। দিনে দিনে এর পরিমাণ বাড়ছে। বর্তমানে বাজারে বিট ফ্যামিলি, জাম্বু জাগুয়া, ড্রাগন নামক তরমুজ বেশি আসছে। যার আকার বা ওজন অনুয়ায়ী প্রতি শ’র দর ৮ থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত রয়েছে।

সুমন নামের অপর আড়তদার বলেন, বর্তমানে আমদানি কম হওয়ায় তরমুজের দর একটু বেশি। আমদানি বাড়লে এর দর কিছুটা কমে যাবে। তবে গরম বাড়লে চাহিদা বেড়ে গেলে এর বিপরীতও হতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD