সারাদেশব্যাপী নৈরাজ্য, বিশৃঙ্খলা,অস্থিরতা ও অস্বস্তির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১লা ডিসেম্বর রোববার বিকালে স্থানীয় দয়াময়ীমোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ গণসমাবেশের আয়োজন করা হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমীর উদ্দিনের সভাপতিত্বে ও জেএসডি ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা’র সঞ্চালনায় গণসমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চের শীর্ষনেতা ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
আরো বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান তালুকদার বাদল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট তাজ উদ্দিন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি আশরাফ আলী, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার সদস্য সচিব মাহবুবুর রহমান খান দীপু,বিপ্লবী ওয়াকার্স পার্টিীর কেন্দ্রীয় কমিটির সদস্য সজীব সরকার রতন, জেএসডি জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার উপদেষ্টা সিদ্দিকুর রহমান সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তাগন ৭১ এর চেতনা ও ২৪ শের আকাঙ্ক্ষার ভিত্তিতে জনগণের স্বপ্নের বাংলাদেশ গড়তে জনগণের প্রতি উদাত্ত আহবান জানান এবং জুলাই /আগষ্টে অভ্যর্থনের সকল ঘৃণ্য ষড়যন্ত্র মোকাবেলা করতে গণতন্ত্র মঞ্চ দেশবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।দ্রব্যমূলের ঊর্ধ্বগতি রোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।