শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

তাইওয়ান নেতা লাই ছিং দে’র যুক্তরাষ্ট্রে ‘ট্রানজিট’: চীনা মুখপাত্রের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

চীনের তাইওয়ান অঞ্চলের নেতা লাই ছিং দে’র যুক্তরাষ্ট্রে ‘ট্রানজিট’ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ১ ডিসেম্বর বেইজিংয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন।

জানা গেছে, চীনের তাইওয়ান অঞ্চলের নেতা লাই ছিং দে প্রশান্ত মহাসাগরের ‘কূটনৈতিক দেশগুলো’ সফরের জন্য রওনা হয়েছেন এবং বর্তমানে ‘ট্রানজিটে’র জন্য যুক্তরাষ্ট্রের হাওয়াইতে রয়েছেন। এ বিষয়ে মুখপাত্রের মন্তব্য জানতে চান একজন সাংবাদিক?
মুখপাত্র বলেছেন যে, চীন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে যে কোনও ধরনের সরকারি বিনিময়ের দৃঢ়ভাবে বিরোধিতা করে, যে কোনও নামে এবং যে কোনও কারণে তাইওয়ান কর্তৃপক্ষের নেতাদের যুক্তরাষ্ট্র সফরের দৃঢ়ভাবে বিরোধিতা করে।

যুক্তরাষ্ট্রের যে কোনো উপায়ে ‘স্বাধীন তাইওয়ানের’ বিচ্ছিন্নতাবাদীদের এবং তাদের বিচ্ছিন্নতাবাদী আচরণকে সমর্থন করার বিরোধিতা করে চীন। চীন লাই ছিং দে’র ‘ট্রানজিটে’র জন্য যুক্তরাষ্ট্রের ব্যবস্থার তীব্র নিন্দা করেছে এবং ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে কঠোর মনোভাব দেখিয়েছে।
মুখপাত্র বলেন, তাইওয়ান ইস্যুটি চীনের কেন্দ্রীয় স্বার্থের মূল এবং চীন-মার্কিন সম্পর্কের প্রথম অনতিক্রম্য ‘লালরেখা’।

 

আমরা মার্কিন পক্ষকে লাই ছিং দে এবং ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষের ‘স্বাধীন তাইওয়ানের’ প্রকৃতি এবং তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতায় ‘স্বাধীন তাইওয়ানের’ বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের গুরুতর ক্ষতি বোঝার তাগিদ দেই। এক চীন নীতি এবং তিনটি চীন-মার্কিন যৌথ ইস্তাহার মেনে চলা, মার্কিন নেতার ‘তাইওয়ানের স্বাধীনতা’ সমর্থন না করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা, যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের মধ্যে সরকারি বিনিময় বন্ধ করা এবং ‘স্বাধীন তাইওয়ানের’ বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত পাঠানো বন্ধ করার তাগিত দেয় চীন। চীন পরিস্থিতির উন্নয়নের দিকে গভীর মনোযোগ দেবে এবং জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেবে বলে মুখপাত্র উল্লেখ করেন।
সূত্র: লিলি, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD