শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয়

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল নিরঙ্কুশ ভাবে বিজয় লাভ করেছে। নির্বাচনে ১৯০ ভোট পেয়ে মোঃ কাজী একরামুল হক আলম সভাপতি, ১৭৪ ভোট পেয়ে কাজী আলাউল হক আলো সহ-সভাপতি, ১৭৬ ভোট পেয়ে আব্দুর রশীদ বিশ্বাস সাধারণ সম্পাদক ও ১৮৫ভোট পেয়ে মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোট ১৭টি পদের মধ্যে ১৭ টিতেই বিজয় অর্জন করেছে। বৃহস্পতি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে কোর্ট বারভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ পদের মধ্যে সভাপতি সহ ১১ পদে বিএনপি এবং সাধারণ সম্পাদক সহ ৬পদে জামায়াত সমর্থিত প্রার্থী জয় লাভ করেছে।

এছাড়া আশরাফুল আলম-২ হিসাব নিরীক্ষক,মুশফিকুর ওয়ালিদ ইমরোজ সাহিত্য সংস্কৃতি গ্রন্থগার,তথ্য ও প্রযুক্তি সম্পাদক, আনোয়ারুল কবির ক্রীড়া ও প্রমোদ সম্পাদক,মোর্শেদ ইমাম ধর্মীয় ও আপ্যায়ন সম্পাদক এবং মোঃ মোশারফ হোসেন, মোঃ দবির হোসেন, মোঃ আবু তালেব, মোঃ আবু তৈয়ব, মোঃ শামসুজ্জামান লাকী, মোঃ আনোয়ারুল বাশার স্বপন, সাবিনা ইয়াসমিন, ইহসান উল্লাহ ও সরদার মোঃ মনিরুল ইসলাম মিলটন সদস্য নির্বাচিত হয়েছেন।

এ্যাডভোকেট তারিকুল আলম প্রধান নির্বাচন কমিশনার , এ্যাডভোকেট পান্না বিশ্বাস ও এ্যাডভোকেট রাকিবুল হাসানসহ তিন সদস্যের নির্বাচন কমিশনার এ নির্বাচন পরিচালনা করেন।

নির্বাচনে মোট ৩২০ জন ভোটারের মধ্যে মোট ২০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিএনপি জামায়াত ঐক্য পরিষদের নীল প্যানেলে ১৭ জন, আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদ প্যানেলে ১৭ জন ও সতন্ত্র গনতান্তিক ঐক্য ফ্রন্ট প্যানেলে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD