‘বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলান ইতালির আয়োজনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের রেমিট্যান্স সম্মাননা পুরস্কার -২০১৭ প্রদান করা হয়েছে। দুটি ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রদান কারী ব্যক্তি ক্যাটাগরতে ৭জন কে এবং সর্বোচ্চ রেমিট্যান্স প্রদান কারী প্রতিষ্ঠানক্যাটাগরিতে ৫টি প্রতিষ্ঠান কে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত সকলের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলেদেন কনসাল জেনারেল রেজিনা আহমেদ। কনসাল রফিকুল করিমের পরিচালনায় রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে করনীয় শির্শক কর্মশালায় বক্তব্য রাখেন সম্মাননা প্রাপ্ত ব্যাক্তি সাংবাদিক কাওছার হাওলাদার,মিজানুর রহমান, আব্দুর রাহিম,আব্দুল মান্নান মালিথা,জামিল আহমেদ,ফজলুল কাজি,ওসমান গনী সহ কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন,তুহিন মাহমুদ,মামুন হাওলাদার সহ আরো অনেকে।
বক্তারা রেমিট্যান্স সম্মাননা’ প্রদান করায় বাংলাদেশ কন্স্যুলেট জেনারেলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে একচেঞ্জ হাউজের প্রতিনিধিবৃন্দ এবং স্টেকহোল্ডারগণ সহ মিলান প্রবাসী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন । বাংলাদেশ ইতিমধ্যে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বক্তারা বৈধ পথে রেনিট্যান্স প্রেরণের মাধ্যমে সরকারের ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবার প্রত্যাশা ব্যক্ত করেন।
ইসমাইল হোসেন স্বপন. ইতালি থেকে: