শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রাইভেট শিক্ষকের ধর্ষণের শিকার হয়ে ১৩-তেই মা!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ জুন, ২০১৮

দিনাজপুর প্রতিনিধি, জার্মানবাংলাটুয়েন্টিফোরডটকম: নৈতিক অবক্ষয়ে ছেয়ে যাচ্ছে দেশ। দিনাজপুরে কলেজ পড়ুয়া প্রাইভেট শিক্ষকের ধর্ষণের শিকার হয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১৩) বয়সে সন্তানের মা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দলারদর্গা বাজারে কেএইচএম ম্যামরিয়াল হাসপাতালে সন্তানের জন্ম দেয় সে।

প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিশুটির বয়স যখন পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার। স্কুলের বই বহন করতেই যখন হাঁসফাঁস অবস্থা, তখন সেই শিশুটিকেই পেটে করে বহন করে বেড়াতে হয়েছে আরেকটি শিশুকে। আর এর জন্য দায়ী পাশের বাড়ির প্রভাবশালী সাইদুর রহমানের ছেলে প্রাইভেট শিক্ষক রবিউল ইসলাম (২৩)।

শিশুটির পরিবারের অভিযোগ, রবিউল ইসলামের কাছে টিউশনি পড়তে গিয়ে তার কাছেই ধর্ষণের শিকার হয় তাদের মেয়ে। এই ঘটনায় গত ৭ জানুয়ারি নবাবগঞ্জ থানায় ওই যুকবের বিরুদ্ধে মামলা করেন ধর্ষিত শিশুটির বাবা। তদন্ত শেষে গত ১৯ মার্চ রবিউল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিন আলম। মামলা হওয়ার পর থেকে রবিউল ইসলাম পলাতক রয়েছে।

মামলার বিবরণে ও ধর্ষণের শিকার শিশুটির কাছ থেকে জানা গেছে, শিশুটি গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে উঠেছিল মাত্র। সে প্রতিবেশী কলেজ পড়ুয়া তরুণ রবিউল ইসলামের কাছে টিউশনি পড়তে যেত। একা টিউশনি পড়ানোর সুযোগ নিয়ে অংক ভাল করে বুঝিয়ে দেয়ার কথা বলে ও ভয়ভীতি দেখিয়ে একদিন তাকে ধর্ষণ করে রবিউল ইসলাম। সে ভয়ে বিষয়টি কাউকে বলেনি।

গত বছরের ২৬ ডিসেম্বর হঠাৎ করে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। সে সময় মায়ের কাছে ঘটনা খুলে বলে। পরে চিকিৎসকের পরামর্শে তার আলট্রাসনোগ্রাম করানো হলে সে চার মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হয় পরিবারটি। গত বৃহস্পতিবার শিশুটি একটি পুত্র সন্তানের জন্ম দেয়। মা সন্তান দু’জনেই সুস্থ্য আছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে। মামলার চার্জশিট কোর্টে জমা দেয়া হয়েছে। রবিউল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD