শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

ইরাকি বিমান হামলায় সিরিয়ায় ৪৫ আইএস নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ জুন, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক, ২৪ জুন: সিরিয়ার পূর্বাঞ্চলে এক বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী আইএসের অন্তত ৪৫ জন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইরাক। তাদের দাবি, নিহতদের মধ্যে বেশ কয়েকজন সিনিয়র সদস্যও ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পূর্বাঞ্চলের হাজিন শহরে এক বৈঠকে মিলিত হয়েছিল আইএস নেতারা। সেখানেই তিন বাড়িতে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

গত বছর থেকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইরাকি বিমানবাহিনী। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও আইএসের বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটের অনুমোদন নিয়ে এসব হামলা হয়। আসাদের অন্যতম মিত্র ইরান ও রাশিয়ার সঙ্গে ইরাকের ভালো সম্পর্ক রয়েছে। আবার মার্কিন নেতৃত্বাধীন জোটের কাছ থেকে দৃঢ় সমর্থন পাচ্ছে দেশটি।

ইরাকি সেনাবাহিনী দাবি করে, শনিবারের হামলায় আইএসের উপ-যুদ্ধমন্ত্রী, মিডিয়া প্রধান ও পুলিশ প্রধান নিহত হয়েছেন।

একসময় ইরাকের এক-তৃতীয়াংশ এলাকা দখলে নিয়েছিল আইএস। ইরাকি প্রেসিডেন্ট হায়দার আল আবাদি গত ডিসেম্বরে আইএসের বিরুদ্ধে তার দেশের চূড়ান্ত বিজয় ঘোষণা করেন। তবে এরপরও সিরিয়া সংলগ্ন সীমান্তে এখন কার্যক্রম পরিচালনা করছে আইএস। ইরাকজুড়ে অতর্কিত হামলা, হত্যা ও বোমা হামলাও অব্যাহত রেখেছে সংগঠনটি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD