শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

বাগদাদ-ইস্তাম্বুল স্থলপথ আবার চালু হচ্ছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক, ২৪ জুন: পাঁচ বছর বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে ইরাক ও তুরস্কের স্থলপথ। ইরাকি কোম্পানি ফর প্যাসেঞ্জার এন্ড ডেলিগেট ট্রান্সপোর্ট জানিয়েছে বাগদাদ ও ইস্তাম্বুলের মধ্যকার স্থলপথ পাঁচ বছর বিরতি থাকার পর আবার খুলে দেওয়া হচ্ছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, এই সংযোগ পুনরায় চালু করতে তুরস্কের ইটিএ কোম্পানি সহায়তা করেছেন।

পাঁচ বছর আগে ইরাকের উত্তরাঞ্চলের অনেক স্থানের নিরাপত্তা পরিস্থিতির কারণে এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

ইরাকের প্রতিষ্ঠানটির পরিচালক ইসরাহ সাবাহ জানান, ভিআইপি স্টাইলের এই বাসগুলো ইরাক ও তুরস্কের মধ্যে সপ্তাহে দুইবার যাওয়া-আসা করবে। ২০ জুন এই সেবা শুরু হয়েছে। এজন্য প্রত্যেক যাত্রীকে ৭৫ ডলার ব্যয় করতে হবে। দুই বছরের কম বয়সী শিশুদের জন্য কোনও টিকিট লাগবে না। কর্তৃপক্ষের দাবি, দুই দেশের যাত্রীরা এই রুটর মাধ্যমে সাশ্রয়ীভাবে চলাচল করতে পারবে।

তিনি বলেন, ‘বাগদাদদের আলাউই এলাকার ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট অফিস থেকে যাত্রা শুরু করবে বাসটি। এরপর সামারা, তিকরিত, মসুল ও জাখো হয়ে তুর্কি সীমান্তে যাবে। সেখানে গাজিয়ানটেপ, আঙ্কারা, পোলো, সাকারিয়া ও ইউঝা হয়ে ইস্তাম্বুল পৌঁছাবে বাসটি।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD