বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল জামালপুর জেলা শাখার সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর রোববার বিকালে স্থানীয় শহরের স্টেশন বাজার সংলগ্ন পুরাতন ফুলবাড়ীয়া ঈদগা মাঠে এ যৌথ কর্মী সভার আয়োজন করা হয়।
সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে যৌথ কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের সঞ্চালনায় মুল আলোচক হিসাবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোঃ শাহজাহান শাওন, সেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সহ সমাজ সেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহম্মেদ পলাশ, শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা প্রমুখ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম খান সজীব, সদস্য সচিব মোঃ সোহেল রানা খান, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মমিন আকন্দ কাওছার, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ সিদ্দিকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জেলা,শহর, সদর, উপজেলা, ওয়ার্ড যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।