শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্তৃত ঐতিহাসিক ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে সৃষ্টি ‘সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

চীনের প্রেসিডেন্টের ব্রাজিল সফর উপলক্ষ্যে, গতকাল (রোববার) চায়না মিডিয়া গ্রুপ সিএমজি‘র তৈরী ‘সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ সিজন ৩ (পর্তুগিজ সংস্করণ) ব্রাজিলের জাতীয় মিডিয়া কর্পোরেশনসহ দেশটির প্রধান প্রধান মিডিয়াগুলোতে সম্প্রচার শুরু হয়েছে। অনেক স্থানীয় সংবাদ মাধ্যম অনুষ্ঠানটি সম্পর্কে ইতিবাচক পূর্বাভাস দেয়, যা ব্রাজিলিয়ান দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা জাগিয়েছে।

‘সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ সিজন ৩ (পর্তুগিজ সংস্করণ) অনুষ্ঠান মানবজাতির অভিন্ন স্বার্থের সমাজ, সাংস্কৃতিক উত্তরাধিকার এবং উদ্ভাবন, জীববৈচিত্র্যের সুরক্ষা, সভ্যতা বিনিময় ও পারস্পরিক শিক্ষার ওপর ফোকাস করে, এটি প্রেসিডেন্ট সি চিন পিং’র গুরুত্বপূর্ণ বক্তৃতা, নিবন্ধ এবং উদ্ধৃত প্রাচীন চীনা বই এবং ক্লাসিক উদ্ধৃতিগুলো বেছে নিয়েছে, তাতে উজ্জ্বলভাবে সি চিন পিংয়ের অসামান্য রাজনৈতিক প্রজ্ঞা, গভীর মানবতাবাদী অনুভূতি এবং বিস্তৃত ঐতিহাসিক ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি দর্শকদের চীনা আধুনিকায়নের সাংস্কৃতিক ভিত্তি প্রদর্শন করা হয়।

গত (রোববার) থেকে ব্রাজিলের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র- ফোলহা দে সাও পাওলো টানা দুই দিনের জন্য অনুষ্ঠানটি সম্প্রচার শুরুর খবর প্রকাশ করেছে। নিবন্ধটি উল্লেখ করেছে যে, সে অনুষ্ঠান চীনা উদ্ধৃতি ও সংস্কৃতির কথা বলে, বিশ্ব সভ্যতার বৈচিত্র্যকে সম্মান করার চীনের প্রস্তাবকে ব্যাখ্যা করে এবং ব্রাজিলসহ বিদেশী দর্শকদের কাছে মানবজাতির অভিন্ন সমস্যা সমাধানে সি চিন পিংয়ের প্রজ্ঞা ও অবদান প্রদর্শন করে।

চায়না মিডিয়া গ্রুপের একজন সাংবাদিককে ব্রাজিলের ফ্ল্যাগবিয়ারার টিভির লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাতে সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতির বিষয় পরিচয় করিয়ে দেয়া হয়েছে এবং জি টুয়েন্টির রিও ডি জেনিরো শীর্ষসম্মেলন ‘ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা’র গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে, যা স্থানীয় দর্শকদেরকে সি চিন পিংয়ের চিন্তাভাবনা বুঝতে এবং নতুন যুগে চীনকে শাসন করার সাফল্যের রহস্য উপলব্ধি করতে সক্ষম করে।

আগামী ১৯ নভেম্বর থেকে এ অনুষ্ঠান ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার ল্যান্ডমার্ক ভবনের বড় আউটডোর স্ক্রিনে প্রদর্শিত হবে, এবং ব্রাসিলিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রে পর্যন্ত বরাবর রাস্তার স্ক্রিনে স্ক্রলে দেখানো হবে।

সূত্র:ওয়াং তান হোং রুবি, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD