শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং

এক চীন নীতি চীন-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের রাজনৈতিক ভিত্তি: প্রেসিডেন্ট সি

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

পেরু সময় গত (শনিবার) ১৭ই নভেম্বর পেরুর সময় বিকালে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লিমায় বৈঠক করেছেন।

সি চিন পিং বলেছেন, গত চার বছরে যদিও দু’দেশের সম্পর্ক অস্থিতিশীল ছিল, তবুও দু’দেশের সংলাপ ও সহযোগিতাও বজায় ছিল। চার বছরের অভিজ্ঞতা থেকে কয়েকটি বিষয়ের ওপর নজর রাখা উচিত।
প্রথমত, সঠিক কৌশলগত বোঝাপড়া বজায় রাখা উচিত। দ্বিতীয়ত, প্রতিশ্রুতি বাস্তবায়ন করা উচিত। তৃতীয়ত, সমানভাবে আচরণ করা উচিত। চতুর্থত, এক চীন নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইশতাহার হলো দ্বিপক্ষীয় সম্পর্কের রাজনৈতিক ভিত্তি- এই সিদ্ধান্ত মেনে চলতে হবে। তাইওয়ান, মানবাধিকার, দেশের ব্যবস্থা, উন্নয়নের অধিকার হলো চীনের চারটি অনতিক্রম্য সীমারেখা, তাকে চ্যালেঞ্জ করা যাবে না।
পঞ্চমত, বেশি করে সংলাপ ও সহযোগিতা চালানো উচিত। ষষ্ঠত, জন-আকাঙ্ক্ষায় সাড়া দেয়া উচিত; এবং বড় দেশের দায়িত্ববোধ প্রদর্শন করা উচিত। পাশাপাশি, বিশ্বের ঐক্যের জন্য সক্রিয় ভূমিকা রাখা উচিত।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল, সুষ্ঠু ও টেকসই উন্নয়নের জন্য চীনের প্রচেষ্টা পরিবর্তন হবে না। পারস্পরিক সমান, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির পরিবর্তন হবে না। নিজের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষার অবস্থানেরও পরিবর্তন হবে না। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ বজায় রাখা, সহযোগিতা সম্প্রসারণ করা এবং মতভেদ নিয়ন্ত্রণ করতে চায়।

সি চিন পিং বলেন, যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীর শান্তি রক্ষা করতে চাইলে সঠিকভাবে তাইওয়ান ইস্যুর মোকাবিলা করতে হবে, স্পষ্টভাবে ‘স্বাধীন তাইওয়ান প্রয়াসীদের’ বিরোধিতা করতে হবে এবং চীনের শান্তিপূর্ণ ঐক্যকে সমর্থন করতে হবে।

তিনি আরও বলেন, চীনের সাইবার আক্রমণের অভিযোগের কোনো প্রমাণ নেই, যুক্তিও নেই। চীন নিজেই আন্তর্জাতিক সাইবার আক্রমণের শিকার, চীন যে কোনো ধরনের সাইবার আক্রমণের বিরোধিতা করে।
চীন দৃঢ়ভাবে দক্ষিণ চীন সাগরের সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থ রক্ষা করে। নানশা দ্বীপপুঞ্জের সমস্যায় যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া ঠিক না। সি বলেন, ইউক্রেন সমস্যায় চীনের অবস্থান বরাবরই স্পষ্ট, তা হলো শান্তি আলোচনা এবং শান্তি বাস্তবায়নের জন্য চেষ্টা করা।

এসবের জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র নতুন স্নায়ুযুদ্ধ চায় না, চীনের ব্যবস্থা পরিবর্তন করতে চায় না, চীনের বিরোধিতাও চায় না। যুক্তরাষ্ট্র স্বাধীন তাইওয়ানের বিষয়ে সমর্থন করে না, চীনের সঙ্গে সংঘর্ষে জড়াতে চায় না, যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে এক চীন নীতি মেনে চলবে। অন্তর্বর্তীকালীন সময়ে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংলাপ জোরদার করবে এবং মতভেদ নিয়ন্ত্রণ করবে।

সূত্র: শুয়েই-তৌহিদ,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD