শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

লন্ডন ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে বাংলাদেশকে তুলে ধরলো বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরস

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

বিশ্ব পর্যটনের সবচেয়ে বড় আসর যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়ে যাওয়া ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট ২০২৪ এ অংশ নিয়ে বাংলাদেশকে তুলে ধরলো বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড। বিশ্ববাসীর কাছে তুলে ধরা হয় বাংলাদেশের হাজার বছরের গৌরবগাঁথা সাংস্কৃতিক ইতিহাস, ইতিহ্য ও দৃষ্টিনন্দন পর্যটন স্পট।

ট্রাভেল মার্কেটে অংশ নেয়া বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেডের চেয়ারম্যান মেহনাজ মান্নান জানান , অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশের পর্যটন তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে বরাবরই ব্যর্থ হচ্ছে। এই মেলার মাধ্যমে আমরা তুলে ধারার চেষ্টা করেছি বাংলাদেশকে। সেই সাথে বাংলাদেশে বিদেশি পর্যটকদের সংখ্যা বৃদ্ধি ও বৈশ্বিক ভ্রমণ গন্তব্য হিসেবে নিজ দেশকে তুলে ধরাই ছিল আমাদের মূল লক্ষ্য। লন্ডনের এক্সেল সেন্টারে আয়োজিত এই মর্যাদাপূর্ণ ইভেন্টে বেশ সাড়াও পেয়েছি। তবে এই মুহূর্তে বাংলাদেশের পর্যটনের বিকাশে পজেটিভ ব্র্যান্ডিং এর দিকে নজর দেওয়া জরুরি বলে মনে করি।

উল্লেখ্য , গত ৭ নভেম্বর পর্দা নামে লন্ডনের তিনদিনব্যাপী এ ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট ২০২৪ এর। যুক্তরাজ্যে বাংলাদেশের পর্যটন শিল্পের প্রচারে বিশেষ করে তরুণ প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশি পর্যটকদের ইকো ট্যুরিজমে এবং প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনগুলো তুলে ধরেন বাংলাদেশি ট্যুর অপারেটরগণ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD