শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

এপেক দেশগুলোকে বহুপাক্ষিকতা ও অর্থনৈতিক বিশ্বায়নের নির্দেশনা মেনে চলতে হবে

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

এপেক শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। চলতি বছর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা এপেক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী উপলক্ষে চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে একটি সমীক্ষা চালিয়েছে। এর মধ্যে ৮৬.৪% উত্তরদাতারা আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতায় এপেকের অসামান্য সাফল্যের জন্য সংস্থাটির প্রশংসা করেছেন। তারা মনে করেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগের উদারীকরণ এবং সুবিধার স্তরকে আরও গভীর করার ক্ষেত্রে শক্তিশালী কার্যকারিতা উন্নত করেছে এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলকে সর্বাধিক প্রবৃদ্ধির সম্ভাবনার সাথে সবচেয়ে সক্রিয় ভূ-অর্থনৈতিক খাতে পরিণত করেছে।

বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির ‘লোকোমোটিভ’ হিসাবে, এপেক অর্থনীতির তুলনামূলকভাবে উচ্চ অর্থনৈতিক বৃদ্ধির হার প্রধানত অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি এবং পারস্পরিক বাণিজ্য দ্বারা চালিত হয়। সমীক্ষায়, ৮৫.২% উত্তরদাতারা বিশ্বাস করেন যে, দেশগুলোকে বহুপাক্ষিকতা এবং অর্থনৈতিক বিশ্বায়নের সাধারণ নির্দেশনা মেনে চলতে হবে এবং একটি উন্মুক্ত অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতা কাঠামো গড়ে তুলতে একসঙ্গে কাজ করা উচিত। ৮৯.৫% উত্তরদাতারা মনে করেন বিভিন্ন দেশের উচিত সংরক্ষণবাদ বিরোধিতা করা, উন্মুক্ততা মেনে চলা এবং এশিয়া-প্যাসিফিক মুক্ত বাণিজ্য এলাকার নির্মাণকে উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক মনোভাবের মাধ্যমে উন্নীত করা।

লিমা সম্মেলনের থিম হচ্ছে ‘ক্ষমতায়ন, অন্তর্ভুক্তি, বৃদ্ধি’। সব পক্ষই আশা করে যে এশিয়া-প্যাসিফিক অঞ্চল তাদের সহযোগিতার মূল অভিপ্রায় বজায় রাখবে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে। সমীক্ষায়, উত্তরদাতাদের ৯৩.৭% এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সকল পক্ষকে ঐক্যমত্য গড়ে তোলার এবং একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবনী এবং বৃদ্ধি-ভিত্তিক, আন্তঃসংযুক্ত ও বিজয়ী হওয়ার অভিন্ন কল্যাণের এশিয়া-প্যাসিফিক কমিউনিটি গড়ে তোলার আহ্বান জানিয়েছে। ৯৯.৫% উত্তরদাতারা উন্নত অর্থনীতিকে ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোকে আরও সহায়তা প্রদান করার আহ্বান জানিয়েছেন। উত্তরদাতাদের ৯০.১% বিশ্বাস করেন যে, একটি নতুন দফা প্রযুক্তিগত বিপ্লব ও শিল্প পরিবর্তনের মুখে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর উচিত উন্নয়য় ধারণা উদ্ভাবন করা, সবুজ উন্নয়ন মেনে চলা এবং প্রবৃদ্ধির শক্তি অন্বেষণ করতে উদ্ভাবনকে ব্যবহার করা।

জরিপটি সিজিটিএন-এর ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি এবং রাশিয়ান প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে ৬ হাজার ৭১ জন ইন্টারনেট ব্যবহারকারী ভোটদানে অংশগ্রহণ করেছে এবং তাদের মতামত প্রকাশ করেছেন।

সূত্র: স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD