শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে চলছে জাতীয় নজরুল সম্মেলন শেষ হবে শনিবার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ জুন, ২০১৮

গোপালগঞ্জ প্রতিনিধি, জার্মানবাংলাটুয়েন্টিফোর ডটকম: গোপালগঞ্জে শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। গোপালগঞ্জ জেলা শহরের শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে জাতীয় সম্মেলন নজরুল ইনস্টিউটের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলন উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালি শেষে নজরুল সম্মেলনের উদ্ভোধন করেন গোপালগঞ্জ মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল। পরে বিকাল সাড়ে ৫টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ, তথ্যচিত্র প্রদর্শন এবং সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল সাড়ে ৫টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ, তথ্যচিত্র প্রদর্শন এবং সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মেলন শেষ হবে।

এ সকল অনুষ্ঠানে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো: আব্দুর রাজ্জাক ভূঞা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক আলিফ লায়লা, কবি নজরুল ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ও সচিব মো: আব্দুর রহিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অপর দিকে গত বৃহস্পতিবার সকাল থেকে গোপালগঞ্জে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীত প্রশিক্ষক সৃজনের প্রশিক্ষণ কর্মশালা। ঢাকা থেকে আগত সেলিনা হোসেনসহ ১০ জন প্রশিক্ষক গোপালগঞ্জের স্থানীয় ৫০ জন প্রশিক্ষণার্থীদের এ প্রশিক্ষণ দিচ্ছেন। গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD