শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

বাংলাদেশী শ্রমিক নেয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার স্থগিতাদেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক, ২২ জুন, ঢাকা : বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার প্রক্রিয়া স্থগিত করেছে মালয়েশিয়া। অভিবাসী শ্রমিক নিয়োগে দুই দেশের এজেন্ট কোম্পানিসহ অনেকজন শ্রমিক মানবপাচারের সঙ্গে জড়িত- এমন তথ্য পাওয়ার পর এই সিদ্ধান্ত নিলো দেশটির সরকার।

দীর্ঘদিন পর সম্প্রতি মালয়েশিয়ার ক্ষমতায় ফিরেন দেশটির আধুনিকায়নের জনক মাহাথির মোহাম্মদ। শেষ বয়সে আবারো ক্ষমতায় এসে দুর্নীতিমুক্ত দেশ গড়তে বেগ পেতে হচ্ছে তাকে। সাবেক নাজিব রাজাক সরকারের ব্যাপক দুর্নীতির বিচারসহ সবক্ষেত্রে দুর্নীতির প্রভাবমুক্তির কাজে হাত দিয়েছেন তিনি। এরই অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিলেন মাহাথির। এ খবর দিয়েছে মালয়েশিয়ার একটি গণমাধ্যম।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগে আগের পদ্ধতিতে ফিরে না যাওয়া পর্যন্ত আবেদন প্রক্রিয়া সরাসরি মালয়েশিয়ান সরকার নিয়ন্ত্রণ করবে। এছাড়া পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো এজেন্ট বা সংস্থার মাধ্যমে শ্রমিক নেয়া হবে না।

এম কুলাসেগারা জানিয়েছেন, অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ উঠায় তা নিয়ে পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।

নাজিব রাজাক প্রসাশনের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, পূর্ববর্তী প্রশাসন নির্দিষ্ট ব্যক্তিদের উপকারের লক্ষ্যে এবং ব্যবসা হিসেবে পুরো নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছিল।

এ প্রক্রিয়াটিকে ‘জগাখিচুড়ি’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই পদ্ধতি ও দুর্নীতির কারণে অভিবাসী শ্রমিকদের মালয়েশিয়া ও বাংলাদেশের কিছু লোককে অতিরিক্ত অর্থ দিতে হতো। দশটি কোম্পানির বিরুদ্ধে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক নিয়োগে দুর্নীতির সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং এসব কোম্পানি বিরুদ্ধে স্থগিতাদেশ দেয়া হয়েছে।

তদন্ত করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি। আশা করি খুব দ্রুত এ সমস্যার প্রকৃত কারণ খুঁজে পেয়ে সমাধান সম্ভব হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD