শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

যশোর বিমানবন্দরে পানিসম্পদ উপদেষ্টাকে ফুল দিয়ে স্বাগত জানাল বৈষম্য বিরোধীর শিক্ষার্থীরা

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

যশোরের দীর্ঘদিনের দুঃখ দূর্দশা ভবদাহ পরিদর্শনের উদ্দেশ্যে যশোরে পৌছেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১০ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন। যশোর বিমানবন্দরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান’কে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীরা।

এ সময় যশোর বিমানবন্দরের বহিঃগমন ফটকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর হাতে ফুলেল তোড়া দিয়ে স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের পক্ষে আহবায়ক কমিটির সদস্য সচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তি। শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন পানি সম্পদ উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে যশোর সার্কিট হাউজে উপস্থিত হন। সেখানে জেলা প্রশাসনসহ উর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে যশোর ভবদাহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলবদ্ধতা সরজমিনে পরিদর্শন ও গণশুনানিতে অংশ নিতে ভবদাহ এলাকার উদ্দেশ্যে রওনা হন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তার বহরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, পানি উন্নয়ন বোর্ড ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও যাত্রা শুরু করেন।

যশোর বিমানবন্দরে উপদেষ্টা’কে শুভেচ্ছা জানাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, ফারহান সাদিক, রুদ্র ব‍্যানার্জী,
সাদমান সাকিব রাদ, আরশাদ আহমেদ, সাকিবুর রহমান নূর, আজওয়াদ আহনাফ জর্জিস, খন্দকার মাজিদুল হক, প্রত‍্যয় ব‍্যানার্জী, আলিফুর রহমানসহ আরও অনেকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD