শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

ঝিনাইদহে বয়স্ক শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

ইসলামের আলো ছড়িয়ে দিতে ঝিনাইদহে গ্লোবাল সেন্টার ফর কুরআন এন্ড পিস এর বয়স্ক শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। শনিবার (০৯ নভেম্বর)সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে গ্লোবাল সেন্টার ফর কুরআন এন্ড পিস বিজয়নগর ঢাকা নামের একটি সংগঠনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এতে সংগঠনটির পরিচালক ব্যারিস্টার তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ রুহুল কুদ্দুস। সেসময় কালীগঞ্জ শোয়াইবনগর মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হুদা, ঝিনাইদহ সিদ্দিকীয়া মাদ্রাসার সহ-অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, এসএটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, সাবেক অধ্যক্ষ রবিউল ইসলাম, গ্লোবাল সেন্টার ফর কুরআন এন্ড পিস এর সদস্য খালেদ আহমেদ, ডা. নাজমুল হাসান, এডভোকেট শফিউল আলম, আব্দুর রশিদ, প্রভাষক রোকনুজ্জামান, সমাজসেবা অফিসার
হাসানুজামান, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক নিজাম উদ্দীন, কারী আব্বাস আলী ও হাফেজ মাওলানা ইমরানসহ অন্যান্যরা
বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজালাল ইসলামী ব্যাংক হাটগোপালপুর শাখার ব্যবস্থাপক এটি.এম শামছুজ্জামান।

 

আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণী পেশার ৩৬ জন বয়স্ক মানুষের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়। এর আগে সংগঠনটির পক্ষ থেকে
বিভিন্ন মসজিদে বয়স্ক এসব মানুষের কুরআন শিক্ষা দেওয়া হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD