শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ব্যারিষ্টার সুমনের নিঃশর্ত মুক্তির দাবীতে লন্ডনে মাধবপুর-চুনারুঘাট বাসীর প্রতিবাদ সভা

মতিয়ার চৌধুরী,লন্ডন,যুক্তরাজ্য:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

মানবতার ফেরিওয়ালা খ্যাত হবিগঞ্জ-৪  চুনারুঘাট-মাধবপুর সংসদীয় আসনের সদ্য-সাবেক এমপি, তরুণ প্রজন্মের আইকন,ব্যরিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে লন্ডনে প্রতিবাদ সভা করেছে ব্রিটেনে বসবাসরত চুনারুঘাট-মাধবপুরের সর্বস্থরের প্রবাসীরা।

 

গেল ৩০ অক্টোবর লন্ডন সময় সন্ধ্যা ৭টায় পূর্বলন্ডনের ব্রিকলেনের আমার গাঁও রেষ্টুরেন্টে চুনারুঘাট-মাধবপুর উপজেলার ইউকে প্রবাসীদের উদ্যোগে ৮০-৯০ দশকের সাবেক ছাত্রনেতা সেলিম রেজার সভাপতিত্বে ও বিশিষ্ট কমিউনিটি নেতা আনিস খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ব্যারিষ্টার সুমনের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের সাধারন সম্পাদক মোমিন আলী, ব্যরিস্টার সুমনের বড় ভাই সৈয়দ সোহাগ হক, মোতাকাব্বির হারুন, আব্দুস ছালাম, আব্দুল মোনিম সোহেল, সৈয়দ নাজমুল তুহিন, সাইফুল ওয়াদুদ মামুন, সাজ্জাত খান রুহিত, সাইফুল ইসলাম, মিজানুর রহমান রাসেল, আলআমিন আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সুমন একজন ভাল মানুষ, তাঁকে প্রতিহিংসা মুলক মিথ্যা মামলায় গ্রেফতার করে হয়রানী করা হচ্ছে। বক্তাগণ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ব্যারিষ্টার সুমন এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান । বক্তারার বলেন অন্যতায় দেশে-বিদেশে ব্যারিষ্টার সুমনের কোটি কোটি সমর্থক ও শুভাকাঙ্খীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD