শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

পার্কে বন্ধুর সঙ্গে ঘুরতে এসে গণধর্ষণের শিকার কিশোরী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ জুন, ২০১৮
ধর্ষণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা সদরে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম উদ্যোগে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি, জার্মান-বাংলা টুয়েন্টিফোর ডটকম: খাগড়াছড়িতে বন্ধুর সঙ্গে ঘুরতে এসে গণর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। গত বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের পার্বত্য জেলা পরিষদ পার্কে এ ঘটনা ঘটে।

জেলা সদরের পাঁচমাইল এলাকার বাসিন্দা ধর্ষণের শিকার ওই কিশোরী ১০ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ জুন) দুপুরের দিকে এক বন্ধুর সঙ্গে জেলা পরিষদ পার্কে ঘুরতে যায় ওই কিশোরী। এ সময় কয়েকজন যুবক এসে বন্ধুকে বেঁধে রেখে ওই কিশোরীকে গণধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে। এদের মধ্যে ৪ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ওসি মো. সাহাদাত হোসেন টিটো।

তিনি বলেন, ঘটনার মূল হোতাদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে ওই কিশোরীর ধর্ষণকারীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবিতে শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা সদরে মানববন্ধন করেছে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম।

মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেবাশীষ ত্রিপুরা ধর্ষকদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি অপুর্ব ত্রিপুরা, কারজল বরণ ত্রিপুরা, শাপলা ত্রিপুরা ও খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমাসহ প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD