শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ পেলো তুরস্ক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পেলো তুরস্ক। টেক্সাসের ফোর্ড ওর্থ শহরে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে দেশটির কর্মকর্তাদের কাছে এ যুদ্ধবিমান হস্তান্তর করা হয়। এ সময় সেখানে উভয় দেশের কর্মকর্তারা ছাড়াও এ প্রকল্পের সঙ্গে যুক্ত মার্কিন কোম্পানি লকহিড মার্টিন এবং তুর্কি কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

১৯৯৯ সাল থেকে এফ-৩৫ যৌথ স্ট্রাইক ফাইটার প্রকল্পের অংশীদার তুরস্ক। আগামী কয়েক দিনের মধ্যেই আঙ্কারা দ্বিতীয় এফ-৩৫টি হাতে পাবে বলে আশা করা হচ্ছে। তৃতীয় ও চতুর্থটি দেওয়া হবে ২০১৯ সালের মার্চে। পর্যায়ক্রমে ২০২০ সালের মধ্যে ছয়টি এফ-৩৫ পাবে দেশটি।

লকহিড মার্টিন ছাড়াও বিভিন্ন তুর্কি প্রতিষ্ঠান এই বিমান উৎপাদনে অংশ নেয়। আল্প ও কেল এভিয়েশনসহ দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান বিমানটির নানা পার্টস তৈরি করে।

সর্বাধুনিক এ যুদ্ধবিমান হস্তান্তর অনুষ্ঠানে বক্তরা বলেন, ন্যাটো জোটের অংশীদার হিসেবে তুরস্ক বিশ্বশান্তি ও নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা পালন অব্যাহত রাখবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD