শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

জার্মানির ফ্রাংকফোর্টে বাংলাদেশী পাটোয়ারি এন্টারপ্রাইজের যাত্রা

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

১লা নভেম্বর শুক্রবার বাদ জুম্মা ফ্রাংকফোর্ট মেইন স্টেশন এলাকায় টাওনুস রোডে ‘পাটোয়ারি এন্টারপ্রাইজ’ নামে বিশাল এক বাংলাদেশী পণ্যসামগ্রীর দোকান উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল প্রবাসী বাংলাদেশীরা সুলভ মূল্যে দেশী পণ্যসামগ্রী ক্রয় করেন এবং পাটোয়ারী পরিবারকে ধন্যবাদ জানান।

 

প্রবাসের মাটিতে দেশীয় পণ্য সামগ্রী সুলভ মুল্যে স্বদেশী মানুষের কাছে পৌছে দেওয়ার এই ব্যাবসায়িক প্রচেষ্টাকে ফ্রাংকফোর্ট শহরের বিপুল সংখ্যক বাংলাদেশীরা সাধুবাদ জানান। তারা আনন্দচিত্তে দেশীয় মাছ-সবজীসহ রকমারী পণ্য ক্রয় করেন।

এখানে উল্লেখ্য,পাটোয়ারী এন্টারপ্রাইজ সংলগ্ন বাংলাদেশী রেস্টুরেন্ট Crunch and Munch এর দুই তরুণ উদ্যোক্তা টিপু এবং সাইদকেও প্রবাসীরা ধন্যবাদ জানান। পাশেই আরও একটি ছোট পরিসরে ফাস্টফুডের দোকান আছে আরেক প্রবাসীর।

ফ্রাংকফোর্ট শহরের টাওনুস রোডের ( ডিবি ৪২ তলা বিল্ডিং) ঠিক পাশেই যেনো ছোট একটি বাংলাদেশ গড়ে উঠেছে। প্রতিদিন অনেক প্রবাসী বাংলাদেশী ভাই- বোনেরা নিজেদের মিলনস্থলে পরিনত করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে পাটোয়ারী পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি সকল পণ্যের ওপর ১০ শতাংশ মূল্য হ্রাস ও মজাদার আপ্যায়নের ব্যবস্থা করেন। সস্তায় বাংলাদেশী পণ্য পাওয়ায় জার্মানির বাঙালি প্রবাসীরা প্রাণবন্ত হয়ে ওঠে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD