বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ট্রাম্পকে কেউ হয়তো ভুল বার্তা দিয়েছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে। জয় লুটের টাকা দিয়ে লবি নিযুক্ত করেছে আর এটা হয়তো তারই প্রতিক্রিয়া। কারন ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য যৌক্তিক না। তার কথা ভাষা অনেকটা মোদির মত। মনে হয়েছে মোদি আর ট্রাম্প একই। গত ১৬ বছর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা ব্যক্তির নিয়ন্ত্রনে ছিল। তবে ৫ আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের একটা জাগরন তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে কিছুটা উন্নতি হলেও তার আশানুরুপ না।
আজ বিকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য, ঝিনাইদহ-২ আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মসিউর রহমানের ২য় মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন স্মরণ সভায়।