শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

যশোরে শিশু শিক্ষার্থীদের পড়ার চেয়ার টেবিল দিল স্বেচ্ছাসেবক দল

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

যশোরে শিক্ষার্থীদের মাঝে পড়াশুনার জন্য চেয়ার টেবিল বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ২৪ শিশুর হাতে এ চেয়ার টেবিল তুলে দেয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। রাজনৈতিক অঙ্গসংগঠনের পক্ষে শিশু শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD