শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

মেহবুবা মুফতির পদত্যাগ: জম্মু-কাশ্মীরে রাজ্যপালের শাসন জারি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পদত্যাগের পর ভারতের জম্মু-কাশ্মীরে রাজ্যপালের শাসন কার্যকর হয়েছে। এই নিয়ে সেখানে ১৯৭৭ সাল থেকেেএ পর্যন্ত অষ্টমবার রাজ্যপালের শাসন জারি হল।

জোট সরকারের উপর থেকে বিজেপি সমর্থন প্রত্যাহারের পর পরই মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তারপরই রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠান রাজ্যের রাজ্যপাল এনএন ভোরা। তার মধ্যেই পিডিপি ও অন্যান্য দলের নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। কিন্তু কোনো পক্ষই সরকার গঠনের দাবি না জানানোয় রাষ্ট্রপতির কাছে শাসনের জন্য অনুমতি চান। ভারতের রাষ্ট্রপতি তাতে সম্মতি দেয়ায় জম্মু-কাশ্মীরে জারি হয়েছে রাজ্যপালের শাসন।

রাজ্যপালের শাসন জারি হওয়ার পর এনএন ভোরা এখন চাইলে বিধানসভা ভেঙে দিতে পারেন। অথবা ‘সাসপেন্ডেড অ্যানিমেশন’ হিসাবে রাখতে পারেন। যার অর্থ, বিধায়কদের দফতর চালু থাকবে, কিন্তু তাদের কোনো ক্ষমতা থাকে না। কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকে না বিধানসভারও। আর বিধানসভা ভেঙে দিলে ছয় মাসের মধ্যে ভোট প্রক্রিয়া শেষে করতে হয় নির্বাচন কমিশনকে। তবে এই বিষয়টি সাধারণত কেন্দ্রের সঙ্গে আলোচনা করেই রাজ্যপাল করে থাকেন। রাজ্যপালের শাসন চলাকালীন তিনিই কার্যত মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করেন। আর মন্ত্রীর সমান ক্ষমতা ও পদমর্যাদা ভোগ করেন তার উপদেষ্টারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD