শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

কাজানে সি-পুতিন বৈঠক

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

২৩শে অক্টোবর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার কাজানে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং বলেন, বর্তমান বিশ্ব অভূতপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে এগুচ্ছে। কিন্তু, চীন-রুশ মৈত্রীর সম্পর্ক অপরিবর্তিত আছে ও থাকবে।

সি বলেন, বিগত ৭৫ বছর ধরে দু’দেশ, পারস্পরিক কল্যাণ, কৌশলগত সমন্বয়, ও বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতার চেতনা অনুসরণ করে এসেছে এবং উন্নয়ন ও আধুনিকায়ন-প্রক্রিয়ায় শক্তিশালী চালিকাশক্তি যোগানোর মাধ্যমে, দু’দেশের জনগণের কল্যাণ ও আন্তর্জাতিক ন্যায্যতার জন্য কাজ করে গেছে।

তিনি বলেন, বিশ্ব জটিল ও কঠোর পরিস্থিতির সম্মুখীন। তাসত্ত্বেও, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে চীন-রুশ সহযোগিতা ইতিবাচকভাবে সামনে এগিয়ে যাচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ হিসেবে, চীন ও রাশিয়ার উচিত, সার্বিক কৌশলগত সমন্বয় গভীরতর করা, জাতিসংঘ ও শাংহাই সহযোগিতা সংস্থার মতো বহুপক্ষীয় কাঠামোয় যোগাযোগ ও সমন্বয় ঘনিষ্ঠতর করা, দৃঢ়তার সাথে জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করা এবং আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষায় সচেষ্ট থাকা।

এ সময় পুতিন বলেন, বিগত ৭৫ বছরে রাশিয়া ও চীন নতুন যুগে পরস্পরের সার্বিক কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে। দু’দেশের সহযোগিতা সাম্য এবং পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। রাশিয়া চীনের সাথে সহযোগিতা গভীরতর করে, দু’দেশের উন্নয়নে আরও ভূমিকা রাখতে চায়। এছাড়া, চীনের সাথে উচ্চ পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ এবং আন্তর্জাতিক বিষয়াদিতে কৌশলগত যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে, আন্তর্জাতিক ন্যায্যতা ও স্থিতিশীলতা রক্ষা করতেও ইচ্ছুক রাশিয়া।

সূত্র:প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD