শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

এদেশে ইসলামবিরোধী নাস্তিক্যবাদী কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, এদেশে ইসলামবিরোধী নাস্তিক্যবাদী কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার বিরুদ্ধে সংগ্রাম করেছি। সেখানে এখন নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে তা যেকোন উপায়ে আমরা মোকাবেলা করবো। তিনি বলেন, ২০১৩ সালে আল্লার নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্ত্বরে জড়ো হওয়া আলেমদের ওপর শেখ হাসিনার দোসররা গণহত্যা চালিয়েছিল। ডিজিএফআই, এনএসআইসহ সবগুলো গোয়েন্দা সংস্থায় কর্মরত যারা আলেমদের লাঞ্ছিত করেছিল, তাদের জীবনকে বিষিয়ে তুলেছিল, সেইসব অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্দেশে তিনি বলেন, ওই ওইসব অপরাধীদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে বিচারের সম্মুখীন করুন। শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ সব খুনীদের বিরুদ্ধে অবিলম্বে মামলা দায়ের করার দাবি জানিয়ে তিনি বলেন, কেউ যেন পালাতে না পারে। আমার ভাই ও সন্তানদের রক্তের দাগ যাদের হাতে, পৃথিবীর কোথাও তাদের আমরা সহ্য করবো না।

মঙ্গলবার বিকেলে যশোর ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলাম আয়োজিত শান এ রেসালাত সম্মেলনে প্রধান বক্তা হিসেব বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। হেফাজতে ইসলাম বাংলাদেশের যশোর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় আমির মাওলানা আনোয়ারুল করিমের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নায়েবে আমির মাহফুজুল হক বক্তৃতা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD