শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে সদস্য রুকন সম্মেলন অনুষ্ঠিত

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যেই সংখ্যানুপাত পদ্ধতি উপস্থাপন করেছে। কেয়ারটেকার সরকার পদ্ধতি যেমন নির্বাচনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষতার নিশ্চিত করেছিল এই পদ্ধতিও গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাস্তানির রাজনীতি ,গুন্ডামির রাজনীতির অবসান ঘটে যাবে যদি এই পদ্ধতি কার্যকর হয়। জামায়াত কাউকে ঠেকানোর জন্য, কাউকে আগানোর জন্য রাজনীতি করে না জামায়াত রাজনীতির গুণগত পরিবর্তন চায় ।

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ জামালপুর জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে সদস্য রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৯ অক্টোবর শনিবার বিকালে স্থানীয় জামালপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সদস্য রুকন সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমির আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়ালের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ডঃ ছামিউল হক ফারুকী,অঞ্চল টিম সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, টাঙ্গাইল জেলার সাবেক আমির অধ্যাপক আব্দুল হামিদ ,বর্তমান আমির আহসান হাবীব মাসুম প্রমুখ।

এসময় সাবেক ছাত্রশিবির নেতা ময়েজ উদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক খলিলুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী অধ্যাপক সুলতান মাহমুদ, জেলা কর্মপরিষদ সদস্য সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার ও অঙ্গ সহযোগী সংগঠনের সকাল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD