শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সিচাং মাখাংয়ের হাজার বছরের পুরনো লবণক্ষেত নিয়ে নতুন গল্প

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

গত সেপ্টেম্বরে বছরের লবণমৌসুম শেষ হয়। সিচাংয়ের ছাংতু শহরের মাংখাং জেলার নাসি জাতি থানার ল্যাঙ্কাং নদীর তীরে, পাহাড় ও উপত্যকার ঢালে, জিয়াদা গ্রামের বাসিন্দারা তাদের ১৩০০ বছরের পুরানো লবণপ্যানের রুটিন মেরামতকাজ শুরু করেন।

২০০৮ সালে মাংখাংয়ের ভালো লবণ শুকানোর কৌশল জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের নামতালিকায় অন্তর্ভুক্ত হয়।

এখন লবণক্ষেত মেরামতের মৌসুম। লবণপ্যানের নীচে এক ধরনের লাল মাটি দিয়ে প্রলেপ দেওয়া হয়। ক্ষেতের পানি বাষ্পীভূত হয় এবং আংশিকভাবে লবণের স্তম্ভ তৈরি হয়। লাল মাটি প্রতি বছর প্রতিস্থাপিত করা আবশ্যক, অন্যথায় সমস্ত ব্রাইন নেমে যাবে এবং কণা সংগ্রহ করা যাবে না।গ্রামে ৩৮টি লবণের কূপ রয়েছে।

স্থানীয় বাসিন্দা তাশিরাম বলেন, আগে তাদের কাজের পরিবেশ খুবই খারাপ ছিল। তখন লবণের শেডে ঘুমাতে হতো। লবণের স্তম্ভ থেকে ফোঁটা ফোঁটা পানি তার চোখে পড়তো। ২০ বছরেরও বেশি সময় আগে যখন তাঁরা কাজে ব্যস্ত থাকতেন, তখন তিনি ও তার বাবা-মা রাতে মাত্র ৪ ঘন্টা ঘুমাতেন।

২০১১ সালে লবণক্ষেত্রে বিদ্যুতের সুবিধা আসে। সাবমার্সিবল পাম্প ব্যবহার করে, পাইপ নেটওয়ার্কের মাধ্যমে, ব্রাইন বিভিন্ন পুকুরে প্রবাহিত হয়। মানুষকে আর মাটির সুড়ঙ্গে বা লবণের শেডে ঘুমাতে হয় না।
লবণের ক্ষেতে একটি ১০ ​​সেন্টিমিটার গভীর ব্রাইন প্রায় ২৫ কিলোগ্রাম লবণ উৎপাদন করতে পারে। একসময় লবণক্ষেত্র ছিল শিশুদের প্রিয় খেলার জায়গা। শিশুরা পুরানো লাল মাটি ও নোনাজল ব্যবহার করে মাটির ঘর তৈরি করতো।

স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান ক্রমান্বয়ে উন্নত হচ্ছে। কয়েক বারের রূপান্তরের মাধ্যমে তাশিরামের পরিবার ২০১২ সালে একটি ৫ শ বর্গমিটারের তিন তলা ভবন নির্মাণ করেছে। বাইরে একটি ৩ শ বর্গমিটারের উঠান আছে।

২০২৩ সালে ছাংতং শহর মাংখাং প্রাচীন লবণক্ষেত্রের সুরক্ষার জন্য একটি নিয়ম প্রকাশ করে। খনিজ ও অণুজীবের ক্রিয়াকলাপের অধীনে, পাহাড়ের ধারে ‘প্যালেট’-র মতো ব্রাইনটি বিভিন্ন রঙে উপস্থিত হয়।

বর্তমানে চমৎকার লবণের ক্ষেত্র, সুন্দর লবণের শেড, ও দীর্ঘ কিংবদন্তি বাসিন্দাদের আয়ের নতুন উৎস হয়ে উঠেছে।
২০১৬ সালে তাশিরাম ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে লবণক্ষেত্রে উৎপাদিত লবণ বিক্রয় শুরু করেন। তিনি হলেন গোটা থানার প্রথম মানুষ, যিনি ই-কর্মাসের মাধ্যমে লবণ বিক্রয় শুরু করেন। তাঁর অনলাইন দোকানের বার্ষিক আয় ১ লাখ ইউয়ান আরএমবি’রও বেশি।

এ সম্পর্কে তাশিরাম বলেন, আমাদের গ্রামের অনেক মানুষ নিজেদের পারিবারিক হোটেল খুলেছেন। গত বছর আমাদের গ্রামে আসা পর্যটকের সংখ্যা ছিল প্রায় ৪৬ হাজার পার্সনটাইমস। গ্রামবাসীদের পর্যটন খাতে আয় ২৬.৪ লাখ ইউয়ান ছাড়িয়ে গেছে।
তাশিরাম সাংবাদিককে বলেন, লবণ হলো সময়ের স্বাদ এবং দুনিয়ার স্বাদ।
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD