শিরোনাম :
উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর

বাস খাদে পড়ে খুলনায় নিহত ৫

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

জার্মান-বাংলা টুয়েন্টিফোর, খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ওই এলাকায় একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে ওই বাসটি এ দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। এরা হলেন- মোস্তফা গাজী ও শরীফুল ইসলাম। নিহত দু’জনের বাড়ি কয়রা উপজেলায়। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে বাসটি (সাতক্ষীরা-জ ১৪-০০৮৮) অতিরিক্ত যাত্রী নিয়ে পাইকগাছা থেকে খুলনায় আসছিল। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার বরাতিয়া এলাকায় এলে অপর একটি বাসকে সাইড দিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন ১৫ জন। তাদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে আসা অধিকাংশ যাত্রী শ্রমিক। তারা দিনমজুর হিসেবে খুলনায় কাজ করতে আসছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD