শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী প্রথম মেয়ে সন্তানের জন্ম দিলেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

জার্মান-বাংলা টুয়েন্টিফোর ডেস্ক: প্রথমবারের মতো সন্তানের মা হলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। বৃহস্পতিবার (২১ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে একটি মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন জাসিন্ডা নিজেই। তিনি হলেন বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতায় থাকাকালে সন্তানের জন্ম দিয়েছেন। এর আগে ১৯৯০ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালেই সন্তানের জন্ম দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।

৩৭ বছর বয়সী জাসিন্ডা আরডার্ন নিউ জিল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গত বছরের অক্টোবরে। তার দল লেবার পার্টি নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জন করলেও কোনও দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ছোট দল ফার্স্ট পার্টির নেতা উইনস্টন পিটার্সের সমর্থন নিয়ে সরকার গঠন করে তিনি। এ বছরের জানুয়ারিতে জাসিন্ডা জানান, অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তিনি প্রথম বুঝতে পারেন প্রধানমন্ত্রী হওয়ার ডাক পাওয়ার মাত্র ছয় দিন আগে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সন্তান প্রসবে চিকিৎসকদের বেঁধে দেওয়া সময়ের চারদিন পর বৃহস্পতিবার সকালে জাসিন্ডাকে অকল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তান জন্মদানের খবর জানিয়ে জাসিন্ডা বলেন, তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। হাসপাতালের কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

টুইটারে পোস্ট করা বিবৃতিতে জাসিন্ডা লিখেছেন, ’আমি নিশ্চিত নতুন বাবা-মা যে আবেগে উদ্বেলিত হয়,তার পুরোটাই আমাদের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু একই সময়ে অনেকের কাছ থেকে যে আন্তরিকতা ও শুভকামনা পেয়েছি তার জন্য অনেক বেশি কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাদের।’
জাসিন্ডা আরডার্ন ছয় সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি নিয়েছেন। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী উইনস্টন পিটার্স। তবে ছুটিকালীন সময়েও মন্ত্রিসভার নথিপত্র পড়বেন বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD