শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

বিএনপি অফিস ভাংচুরের মামলায় তিতু মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম এর দেহরক্ষী তিতু মিয়া, পিতা- ছবেদ মন্ডল, গ্রাম-কাষ্ট সাগরা কে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল। শুক্রবার দুপুর ৩টার দিকে ঝিনাইদহ জেলার সদর থানাধীন পুরাতন ধোপাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব এক তথ্য বিবরণীতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে
যে, তিতু মিয়া, ঝিনাইদহ জেলার সদর থানাধীন পুরাতন ধোপাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায়

অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সেখানে অভিযান পরিচালনা করেন। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিতু মিয়া পালানোর চেষ্টা করলে র‍্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৪ আগষ্ট ঝিনাইদহ জেলা শহরে তান্ডব, অগ্নিকাণ্ডসহ বোমাবাজি করে জনজীবনে আতঙ্কের সৃষ্টি করে। এছাড়াও বিএনপির প্রধান কার্যালয়সহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে জেলা বিএনপি ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। মামলার পর র‍্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে ঝিনাইদহ জেলার সদর থানাধীন পুরাতন ধোপাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD