শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

ফেনী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১ কোটি ৬৩ লক্ষাধিক টাকার ভারতীয় সামগ্রী জব্দ

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বিজিবির ফেনী ব্যাটালিয়ন কর্তৃক দায়িত্বপূর্ণ ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী সীমান্তে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১ কোটি ৬৩ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি, চিনি ও ওষুধ সামগ্রী জব্দ করা হয়েছে।

অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আনুমানিক রাত ১২:০০ টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন গোয়েন্দা সূত্রে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী জয়নগর নামক স্থান দিয়ে ভারত হতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ীর একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ প্রেক্ষিতে রাত ০১:৩০ ঘটিকায়
ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে বিজিবি’র খেজুরিয়া বিওপির টহলদল ঘটনাস্থলে গমন করে কৌশলে অবস্থান গ্রহণ করে। পরে বিজিবি টহলদল স্থানীয় জনগণকে সাথে নিয়ে সীমান্তবর্তী একটি বাড়িতে পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য মজুদকৃত ৫,৮৯০ কেজি চিনি ও ১৮ বস্তা শাড়ী কাপড় এবং পাশ্ববর্তী বাগানের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ২৮ বস্তাসহ মোট ৪৬ বস্তা শাড়ী কাপড় উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য- ১,৩৩,৩৫,৫০০/- টাকা।

অপরদিকে, আজ রাত ০২:৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তারাকুচা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী ফেনা পস্কুরুনী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০২ বস্তা ভারতীয় শাড়ী আটক করতে সক্ষম হয় যার আনুমানিক মূল্য ২,৩২,০০০/- টাকা।

এছাড়াও আজ সকাল ০৫:৩০ টার দিকে ফেনী ব্যাটালিয়নের অধীনস্থ সুবারবাজার বিওপির টহলদল দায়িত্বপূর্ণ পরশুরাম উপজেলার তুলাতুলী নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় HEALTH FIT ঔষধ ১৪২০ কৌটা এবং GOOD HEALTH ৫৩০ কৌটা আটক করতে সক্ষম হয় যার আনুমানিক সিজারমূল্য- ৭,০৭,৩০০/- টাকা।

এর আগে, গতকাল সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মধুগ্রাম বিওপির টহলদল দায়িত্বপূর্ণ ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী সেক্রেটারি বাগান নামক স্থান হতে ০৪ বস্তা ভারতীয় শাড়ী আটক করতে সক্ষম হয় যার আনুমানিক মূল্যা ২০,০২,০০০/- টাকা।

জব্দকৃত চোরাচালানী মালামালগুলো স্থানীয় শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD