শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

শিশুসহ ০৩ জনকে আটক করেছে বিজিবি

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ০০১০ ঘটিকায় বিজিবি’র সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ফকিরমোড়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাহপুর নামক স্থান থেকে অবৈধভাবে ভারতে গমনের প্রক্কালে ০২ জন নারী ও ০১ জন শিশুকে আটক করে।

আটককৃতরা নরসিংদীর শিবপুর উপজেলার হিজুলিয়া গ্রামের রহমান ভূঁইয়ার স্ত্রী ফরিদা বেগম (৩২) ও ছেলে মোঃ ফারহান (০৩) এবং নোয়াদিয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (২৫)। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মোতালেব মিয়ার ছেলে এবং মানব পাচারকারী দালাল মোঃ মাসুদ মিয়া (৩০) এর সহযোগিতায় সন্তানসহ ফরিদা বেগম চিকিৎসার জন্য এবং জেসমিন আক্তার জুতার কারখানায় কাজের জন্য অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।

অবৈধভাবে ভারতে গমনে সহযোগিতার জন্য মানব পাচারকারী দালাল মোঃ মাসুদ মিয়াকে পলাতক আসামী এবং আটককৃতদেরকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার দায়ে আখাউড়া থানায় মামলা নম্বর- ১৪ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪ মোতাবেক থানায় সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD